ময়মনসিংহ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মোংলায় এক দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আখতারুজ্জামান ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের শার্শায় গোগা সীমান্তে বিজিবির অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিজিবির অভিযানে ভারতীয় এলাচ জব্দ

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের কর্ম এলাকা সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে চোরাই পথে আনা ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ করেছে।

গত রোববার (৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা এলাকা থেকে এসব এলাচ জব্দ করা হয়।

বিজিবি সুত্র জানায়, সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা নামক এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় এলাচ পাচারের চেষ্টা করছিল। এসময় বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত এলাচের আনুমানিক বাজার মুল্য ৫ লাখ ২৫ হাজার টাকা।

এদিকে, বিজিবির অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে। বিজিবির এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার

বিজিবির অভিযানে ভারতীয় এলাচ জব্দ

আপডেট সময় ১০:২৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫