ময়মনসিংহ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক আটক, গ্রেপ্তার ১ রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫ ফুলবাড়ীতে খাজাপুর মডেল স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ নেত্রকোনায় কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত জামালপুরে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় সার্ভিস ডেস্ক কর্মকর্তাদের রিফ্রেশার প্রশিক্ষণ ভালোবাসার উষ্ণতায় শীত জয় করলো রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া পাবনা জেলার ফরিদপুর উপজেলার রতনপুর ভাইরাল ব্রিজ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান

দিনাজপুরের বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে একাদশ, অনার্স ও ডিগ্রি (পাস কোর্স) শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
​

অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এ সময় বিএনসিসির পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান এবং কলেজ প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
​

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ এ অঞ্চলের শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র। শিক্ষা একটি জাতিকে উন্নতি ও সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের হাত ধরেই রাষ্ট্র ও সমাজ এগিয়ে যাবে।

​শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মাদক থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা পালন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে, যা তরুণ সমাজকে অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে।

​তিনি আরও বলেন, শিক্ষকদের সর্বোচ্চ সম্মান করতে হবে। কারণ শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তাঁরা শিক্ষার্থীদের জীবন গঠনের পথপ্রদর্শক। একই সঙ্গে মা-বাবা ও অভিভাবকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে তাঁদের স্বপ্ন ও প্রত্যাশার মর্যাদা দিতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ বাবু, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্যসচিব মো. আব্দুল মতিন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মনোয়ার আহমেদ সিদ্দিকী।

​বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, কলেজজীবন শুধু সনদ অর্জনের সময় নয়, বরং জ্ঞান, দক্ষতা, নেতৃত্ব ও মানবিক গুণাবলি বিকাশের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
​

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক মো. কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, সদস্য সুবাস দাস, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, ক্রীড়াবিষয়ক সম্পাদক মশিউর রহমান, উপজেলা যুবদলের সদস্যসচিব তানভীর চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।আলোচনা সভা শেষে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান

আপডেট সময় ১২:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬