ময়মনসিংহ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় ৩০ অসহায় পরিবার পেলেন অনুদান, বেশ কিছু উন্নয়নকাজ পরিদর্শন করলেন এমপি মানসুরা নরসিংদীতে কক্ষে আটকে পড়া দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১; পলাতক ১ ঝিনাইদহে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ব্রহ্মপুত্রের তলদেশে পাইপলাইন কেটে গ্যাস চুরির চেষ্টা: কটিয়াদীতে জনমনে আতঙ্ক বিরল সীমান্তে আসামিসহ বিপুল পরিমাণ মাদক ও মোটরসাইকেল জব্দ করল বিজিবি গোপালগঞ্জে র‍্যাবের থাবা: ২৩০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে নেত্রকোণায় প্রবীণ হিতৈষী সংঘের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত ক্ষমতার অপব্যবহার ও নৃশংসতা: জুলাই গণহত্যায় পুলিশের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ নেত্রকোণায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভারতীয় চ্যানেল বন্ধ করা নিয়ে রিটের শুনানি পেছালো

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

ভারতীয় চ্যানেল বন্ধ করা নিয়ে রিটের শুনানি পেছালো

বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব বাংলা টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে দায়ের করা রিট শুনানি পিছিয়েছে। আগামী বছরের জানুয়ারিতে শুনানি হবে। সম্প্রতি বাংলাদেশে সব ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল।

চলতি মাসের শুরুতে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন। রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। রিটে সরকারকে ভারতীয় টিভি চ্যানেল বন্ধে আদেশ দেয়ার আবেদন জানানো হয়।

রিটে তথ্য মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে।

এর আগে, ২০১৭ সালের ২৯ জানুয়ারি স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বন্ধ করতে সরকারের নির্দেশনা চেয়ে সৈয়দা শাহিন আরা লাইলির দায়ের করা একটি রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রাখেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় ৩০ অসহায় পরিবার পেলেন অনুদান, বেশ কিছু উন্নয়নকাজ পরিদর্শন করলেন এমপি মানসুরা

ভারতীয় চ্যানেল বন্ধ করা নিয়ে রিটের শুনানি পেছালো

আপডেট সময় ১২:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪