ময়মনসিংহ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আবারও কি নৌযান আর মানুষের কোলাহলে মুখর হবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত: নতুন সদস্য গ্রহণ ও ৫ সদস্যের কমিটি গঠন পাবনার চাটমোহরে পুকুরের পানিতে ডুবে একইসাথে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পাবনার খালেদ হোসেন পরাগ নালিতাবাড়ীতে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া নালিতাবাড়ীতে রিকশাকে ধাক্কা দিয়ে খাদে প্রাইভেটকার, উদ্ধার ৩৯ বোতল ভারতীয় মদ; আটক ২ পরিচ্ছন্ন ও প্লাস্টিক দূষণমুক্ত শেরপুর গড়তে জেলা প্রশাসনের অভিযান বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য জানিয়েছেন ড. তিতুমীর বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভোটাধিকার নিশ্চিত করতে নিজের জীবন দিতেও আমি প্রস্তুত বলেছেন শফিকুল ইসলাম মাসুদ

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘আমাদের মা-বোন ও ভাইদের ভোটাধিকার নিশ্চিত করতে যদি জীবন দিতে হয়, তাতে আমার নিজের জীবন দিতেও আমি প্রস্তুত।’

গত বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডে বাউফল পৌর জামায়াত আয়োজিত শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘শরীফ ওসমান বিন হাদি কোনো বড় দলের নেতা ছিলেন না, বড় কোনো পদেও ছিলেন না। মাত্র ৩২ বছরের একজন যুবক পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়ে গেছেন। তিনি প্রমাণ করে গেছেন বয়স, শরীর, দল, নেতা কিংবা অবস্থান নয়; মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো তার কর্ম। কর্ম দিয়েই মানুষ বড় হয়, আর সেই দৃষ্টান্ত রেখে গেছেন শহীদ শরীফ ওসমান হাদি।’

তিনি আরও বলেন, ‘শহীদ ওসমান হাদি নিজের শত্রুর সঙ্গেও ইনসাফ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। যারা গালাগাল করে, মা-বোনদের হুমকি দেয়—আমাদেরও উচিত সেই জালিমদের সঙ্গেও ইনসাফ করা।’

জামায়াতের এ নেতা বলেন, ‘যাদের অন্তরে শাহাদাতের তামান্না থাকে, তাদের একজনকে হত্যা করা যায়; কিন্তু তার বিপরীতে লক্ষ-কোটি ওসমান হাদির জন্ম হয়। আমাদের ঠেকাতে কেউ এলে বাউফলে অন্যায়ের প্রতিবাদে আরও লক্ষ মানুষের জন্ম হবে। আগামী দিনে মানুষের মন জয় করেই এই দেশ পরিচালনা করা হবে।’

এ সময় তিনি সরকারের কাছে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত জড়িতদের আইনের আওতায় আনা না হবে, ততদিন চলমান আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে।’

এসময় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও কি নৌযান আর মানুষের কোলাহলে মুখর হবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী

ভোটাধিকার নিশ্চিত করতে নিজের জীবন দিতেও আমি প্রস্তুত বলেছেন শফিকুল ইসলাম মাসুদ

আপডেট সময় ০৯:৩৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬