ময়মনসিংহ , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী নির্বাচন ও সমসাময়িক ইস্যু নিয়ে শরিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে তারেক রহমান ​প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানোর নির্দেশ সরকারের: গড়তে হবে সবুজ শিক্ষাঙ্গন মঙ্গল-বুধবার কম, বৃহস্পতিবার থেকে নতুন করে ভারী বর্ষণের সম্ভাবনা নীলফামারীতে ট্রাকচাপায় মা ও দুই শিশুসন্তানসহ নিহত ৪ ঢাকা দোহার উপজেলা নির্বাচন: তৃণমূল থেকে উঠে আসা ফজলুল হক বেলায়দীকে চেয়ারম্যান পদে দেখতে চায় সর্বস্তরের জনগণ রামপালে র‍্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ কারবারি আটক ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত: অতি ভারী বর্ষণে স্থবির রাজধানী বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান: পৌঁছানোর পরই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঝুঁকির মুখে কক্সবাজার: ৫১ পাহাড়ে অবৈধ বসতির থাবায় কয়েক লাখ মানুষের জীবন সংশয়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মঙ্গল-বুধবার কম, বৃহস্পতিবার থেকে নতুন করে ভারী বর্ষণের সম্ভাবনা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাত পুরো জুলাই মাসজুড়েই অব্যাহত থাকতে পারে। তবে কখনও বৃষ্টির পরিমাণ বেশি, আবার কখনও তুলনামূলক কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (১৩ জুলাই) ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবারও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে আরও ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে কুমিল্লায় রেকর্ড করা হয়েছে ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত।

এছাড়া দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী

মঙ্গল-বুধবার কম, বৃহস্পতিবার থেকে নতুন করে ভারী বর্ষণের সম্ভাবনা

আপডেট সময় ১২:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬