ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি ও বিরোধীদল মিলেই জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২ মদনে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, মা-ছেলে রক্তাক্ত ​গোল্ডেন বুটের লড়াই: এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি লঘুচাপের পূর্বাভাস: সমুদ্র বন্দরে সতর্ক সংকেত জারি ​অমাবস্যার জোয়ার: বরিশালের ৮ নদ-নদীর পানি বিপৎসীমার উপরে আফগানিস্তানের দায়িত্বে বাংলাদেশের রাবাব ফাতিমা, জাতিসংঘে বড় পদমর্যাদা ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৭ ​জুলাইয়ের প্রথম ১৪ দিনে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মদনে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, মা-ছেলে রক্তাক্ত

নেত্রকোনার মদন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—নায়েকপুর ইউনিয়নের বরাটি গ্রামের হেলেনা আক্তার (৭৫) এবং তাঁর ছেলে বুলবুল মিয়া।

​স্থানীয় সূত্র ও থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গত বুধবার (১৫ জুলাই) উপজেলার বরাটি গ্রামে একটি জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করেন ভুক্তভোগী পরিবারটি। এ সময় প্রতিবেশী আব্দুল জলিল, তাঁর স্ত্রী জান্নাতুল আক্তার এবং তাঁদের সহযোগীরা কাজে বাধা দেন এবং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালান। হামলায় হেলেনা আক্তার ও তাঁর ছেলে বুলবুল মিয়া গুরুতর জখম হন।

​সংঘর্ষের পর পরিবারের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলেনা আক্তারের শারীরিক অবস্থার অবনতি দেখলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক ভুক্তভোগীদের জমি থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়। এ ঘটনায় লিনু আক্তার বাদী হয়ে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুল জলিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
​এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাহ উদ্দিন করিম জানান, “ঘটনা সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মদনে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, মা-ছেলে রক্তাক্ত

আপডেট সময় ০২:২৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬