ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লঘুচাপের পূর্বাভাস: সমুদ্র বন্দরে সতর্ক সংকেত জারি ​অমাবস্যার জোয়ার: বরিশালের ৮ নদ-নদীর পানি বিপৎসীমার উপরে আফগানিস্তানের দায়িত্বে বাংলাদেশের রাবাব ফাতিমা, জাতিসংঘে বড় পদমর্যাদা ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৭ ​জুলাইয়ের প্রথম ১৪ দিনে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ​কাতার সফর শেষ করে দেশে ফিরলেন স্পিকার নোয়াখালী মাদক নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা ​পূর্বধলায় বেসরকারি প্রাথমিক শিক্ষকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়, দ্রুত নিবন্ধনের দাবি মদনে পৌনে ২ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস টেকনাফ-উখিয়ায় র‌্যাব-বিজিবি-এপিবিএনের যৌথ ধাক্কা: বিপুল ইয়াবা, অস্ত্র ও নগদ টাকাসহ ৬ জন আটক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মদনে পৌনে ২ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

নেত্রকোনার মদন উপজেলায় হাওরে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে তা প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গত বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার ‘মিনি কক্সবাজার’ খ্যাত উচিতপুর হাওর এলাকায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার মাধ্যমে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানটির নেতৃত্ব দেন মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম।

​উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, হাওরে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে উচিতপুর হাওরের বিভিন্ন পয়েন্টে বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে হাওরের কিছু অসাধু জেলেকে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ শিকার করতে দেখা যায়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৩৩০ মিটার চায়না দুয়ারী জাল এবং ১ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা।

রবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো উপজেলা পাবলিক হল মাঠে সর্বসাধারণের সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।​অভিযান চলাকালে উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা মোঃ আবুবক্কর ছিদ্দিক এবং মদন থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল।

​এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, “হাওরের দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধির জন্য আমাদের সাবেক ও বর্তমান তিন জন প্রতিমন্ত্রী মহোদয় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন। কিন্তু কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছের পোনা ও মৎস্য সম্পদ ধ্বংস করছে, যা এই প্রজাতিগুলোকে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় যেকোনো ধরনের অবৈধ জালের বিরুদ্ধে মদন উপজেলা প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লঘুচাপের পূর্বাভাস: সমুদ্র বন্দরে সতর্ক সংকেত জারি

মদনে পৌনে ২ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় ১১:৪৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬