ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২৫০ বছর পর আমেরিকা কি আর থাকবে? অনিশ্চয়তায় ভুগছে ৩৮ শতাংশ মার্কিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান নেতানিয়াহু জানিয়েছেন ট্রাম্প পানামাকে হারিয়ে বিশ্বকাপ মিশন রাঙালো ঘানা এইচএসসি পাসেই চাকরির সুযোগ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ওষুধ কিনতে গিয়ে ধর্ষণের শিকার অবুঝ শিশু: অভিযুক্ত যুবক গ্রেপ্তার নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মেসির হ্যাটট্রিক ও বাবার অসুস্থতার সেই অশ্রুভেজা গল্প অবিলম্বে হরমুজ খুলছে ইরান, অবরোধ তুলছে যুক্তরাষ্ট্র জানিয়েছেন শাহবাজ শরিফ ​ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ​ঐতিহাসিক সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মমতাজকে ৬ দিনের রিমান্ড

মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মামলা ও হরিরামপুরে মারধর ও ভাঙচুর দুটি পৃথক মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে ছয়দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২২ মে) বেলা সোয়া ১১টার দিকে মমতাজ বেগমের উপস্থিতিতে মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এ আদেশ দেন।

মানিকগঞ্জ কোর্ট আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন।

কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহম্মদ আব্দুন নূর ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ০৩ এর বিচারক আইভি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে ঢাকায় বেশ কিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চারদিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৫০ বছর পর আমেরিকা কি আর থাকবে? অনিশ্চয়তায় ভুগছে ৩৮ শতাংশ মার্কিনি

মমতাজকে ৬ দিনের রিমান্ড

আপডেট সময় ১২:৩৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫