ময়মনসিংহ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার শিপ্রার রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন মদনে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন বাবরের উদ্যোগে নেত্রকোনা-৪ আসনের ৪৭ নেতাকর্মী ওমরাহ পালনে যাচ্ছেন খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাত গ্রেপ্তার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু জয়পুরহাটে ৭৩ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ৬ নম্বর বোকাইনগর ইউনিয়নে চলমান খাল পুনঃখনন ও টিআর প্রকল্প ১২ জুন শুক্রবার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

পরিদর্শনকালে তিনি বোকাইনগর ইউনিয়নের মইজগা বিল থেকে চাকুরীয়া বিল হয়ে ধলিয়া বিল পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

জানা যায়, চলতি অর্থবছরে প্রকল্পটির আওতায় মোট ১.৯৩৬ কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১.৭০০ কিলোমিটার খনন কাজ সম্পন্ন হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৭ শতাংশ।

প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক পানি প্রবাহ নিশ্চিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

প্রকল্প পরিদর্শনের পাশাপাশি জেলা প্রশাসক স্থানীয় জনগণকে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আপডেট সময় ০১:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬