ময়মনসিংহ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ: বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় আমি বিব্রত-বিরক্ত জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিক জাতীয় পরিচয়পত্র সংশোধন: জেনে নিন এনআইডি কার্ডে নাম ও বয়স পরিবর্তনের নতুন নিয়মকানুন বিএনপি জরুরি বৈঠকে কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে জানিয়েছেন ডব্লিউএইচও “আপনারা কারা?” – “আমরা ম্যাজিস্ট্রেট!” “এমন ম্যাজিস্ট্রেট তো অনেকেই আসে, আসার আগে বলে আসবেন না?” প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহে টিটু ও কুমিল্লায় তাহসিন বাহার সূচনার জয়

  • Aminul Islam
  • আপডেট সময় ০৫:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • ৪৭৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পথে ছিলেন ইকরামুল হক টিটু ও কুমিল্লা সিটি করপোরেশন বিজয়ী হয়েছেন আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনা। গতকাল এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ : গতকাল সন্ধ্যারাতে পাওয়া খবর অনুযায়ী, ময়মনসিংহ সিটি নির্বাচনে ১২৮ কেন্দ্রের মধ্যে ১২৩টি কেন্দ্রে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটু পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীকের সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৩৩ হাজার ৮৬৩ ভোট। এ ছাড়াও ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেসামুল আলম ৯ হাজার ৮২০, হরিণ প্রতীকের প্রার্থী ১ হাজার ৩৯৬ ও লাঙ্গল প্রতীকের প্রার্থী শহীদুল ইসলাম পেয়েছেন ১ হাজার ২২০ ভোট। রাত ৮টায় ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন। জেলা পরিষদ, পৌরসভা ও ইউপি নির্বাচন

কুমিল্লা : কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে মেয়র পদে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল সন্ধ্যায় নগরীর জিলা স্কুলের অডিটোরিয়ামে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। ভোটের মাঠে সূচনা এবারই প্রথম। প্রথমবারেই বাজিমাত করলেন তিনি। বিজয়ী হয়ে ফিরলেন ঘরে। প্রথম কুমিল্লা সিটিতে কোনো নারী প্রথম মেয়র নির্বাচিত হলেন। নির্বাচন কমিশনের সূত্রমতে, ১০৫টি কেন্দ্রে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট ও হাতি প্রতীকের প্রার্থী নূর-উর-রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ৯৪ হাজার ১১৫টি। মোট ভোটের শতকরা হার ৩৮.৮২ ভাগ।

তাহসিন বাহার সূচনা দীর্ঘদিন ধরে বাবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সর্বশেষ মহানগর আওয়ামী লীগের কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। এ ছাড়াও তিনি সামাজিক সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাহসিন বাহার সূচনা বিজয়ী হয়ে সাংবাদিকদের বলেন, আমার এই বিজয় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও কুমিল্লা নগরবাসীর বিজয়। কুমিল্লা নগরীকে নতুন করে সাজাতে আমি সবার সহযোগিতা চাই। উল্লেখ্য, ২০২২ সালে কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত ২০২৩ সালের ১৩ ডিসেম্বর মারা যান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ: বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ময়মনসিংহে টিটু ও কুমিল্লায় তাহসিন বাহার সূচনার জয়

আপডেট সময় ০৫:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪