ময়মনসিংহ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন জানিয়েছেন সিইসি দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে বললেন আসিফ মাহমুদ ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন রিজভী স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া আমার ঠিক হয়নি বলেছেন রাশেদ খাঁন বৃষ্টিতে চট্টগ্রামে তীব্র ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা, এক সপ্তাহে আক্রান্ত পাঁচ শতাধিক ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, ব্যবসার খরচও কমবে বলেছেন অর্থমন্ত্রী নরসিংদীর রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী নুরুল ইসলাম ও হান্নান ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও শাস্তির দাবি পূর্বধলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর জানালেন আপিল বিভাগ

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল গ্রহণযোগ্য হবে কি না, সে বিষয়ে শুনানি অবকাশকালীন ছুটির পর অনুষ্ঠিত হবে।

পরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আপিল বিভাগে অবকাশকালীন ছুটি থাকবে। ছুটি শেষে আদালত খোলার চার সপ্তাহ পর আবুল কালাম আযাদের আপিলের শুনানির দিন ধার্য করা হয়েছে।

আদালতে আবুল কালাম আযাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আপিলে আবুল কালাম আযাদ বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডের রায় স্থগিতের আবেদন করেছেন।

বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলামবিষয়ক অনুষ্ঠান করে পরিচিতি পাওয়া আবুল কালাম আযাদ রায়ের পর দীর্ঘদিন পলাতক ছিলেন। চলতি বছরের ২১ জানুয়ারি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল করার শর্তে আবুল কালাম আযাদের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। পরে তিনি আত্মসমর্পণ করে আপিলের প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের আবেদন করেন।

এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আপিলের জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেন। পরে আবুল কালাম আযাদ আপিল করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন জানিয়েছেন সিইসি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর জানালেন আপিল বিভাগ

আপডেট সময় ১২:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬