ময়মনসিংহ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী বলেছেন মীর শাহে আলম অবৈধ ড্রেজারে মাটি কাটা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর জানিয়েছেন ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ওজনে কারচুপি, ইলিশ ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি: শেরপুর জেলা প্রশাসনের মানবিক সহায়তা খুলনার ভৈরব নদে ট্রলার-ফেরি সংঘর্ষ: আট দিন পর নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট: উৎপাদন ব্যাহত, দিশেহারা শিল্প মালিকরা নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি জনসাধারণের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান, কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা ডোমারে পৃথক ঘটনায় যুবক ও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যুবকের যাবজ্জীবন শিশুকে ধর্ষণের দায়ে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

নওগাঁয় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণ মামলায় আ.সালাম নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।কারাদণ্ডপ্রাপ্ত আসামি আ. সালাম সদর উপজেলার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রেজাউল করিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ভিকটিমের পরিবার পত্নীতলা উপজেলায় ভাড়া থাকতেন। ব্যবসার সুবাদে আসামি আ. সালামও পাশাপাশি একটি বাড়িতে ভাড়া থাকতেন। ভিকটিম মাদ্রাসায় যাওয়া-আসার পথে আসামি বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত এবং রাস্তাঘাটে বিরক্ত করত। বিষয়টি জানাজানি হলে আসামি আ. সালাম ভিকটিমের পরিবারকে গালিগালাজ ও ভয়ভীতি দেখাত। ২০২২ সালের ১১ জুলাই বিকেল ৩টার দিকে আ.সালাম ওই শিক্ষার্থীকে অপহরণ করে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিণ পাড়া গ্রামের মোজাফফর রহমানের ভাড়া বাড়িতে আটক রেখে একাধিকবার ধর্ষণ করে।

বিষয়টি বুঝতে পেরে ভিকটিমের বাবা পত্নীতলা থানায় অভিযোগ করলে র‌্যাব আসামিকে গ্রেপ্তার ও শিক্ষার্থীকে উদ্ধার করে। পরে তদন্ত কর্মকর্তা আ.সালামসহ চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আ. সালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আইনজীবী রেজাউল করিম বলেন, আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আ. সালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন বিচারক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম

যুবকের যাবজ্জীবন শিশুকে ধর্ষণের দায়ে

আপডেট সময় ০১:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫