ময়মনসিংহ , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি: নালিতাবাড়ীতে চারজনের ১৪ বছর করে কারাদণ্ড ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী পূর্বধলায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪নেতা কর্মী গ্রেফতার নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও আগ্রহী এডিবি ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, সেবাপ্রত্যাশীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা নেএকোণায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ বাংলাদেশের অপরিকল্পিত নগরায়ন বাড়াচ্ছে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রংপুরে হাসনাত–সারজিসের আগমনের প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের রংপুরে আগমনের প্রতিবাদে জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ শনিবার জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আজ দুপুর সোয়া ১২টা থেকে বেলা সোয়া ১টা পযন্ত ঘণ্টাব্যাপী রংপুরের বিভিন্ন সড়কে বিক্ষোভ সমাবেশ করেন জাতীয় পার্টিন নেতা-কর্মীরা।

আজ দুপুর সোয়া ১২টার দিকে রংপুর নগরের সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির কার্যালয় থেকে দলটির কো-চেয়ারম্যান ও রংপুর সিটির করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এই মিছিলে জাতীয় পার্টির অনেক নেতা-কর্মীর হাতে লাঠি ছিল। মিছিলটি নগরের জাহাজ কোম্পানি মোড় হয়ে প্রেসক্লাব চত্বর এলাকায় যায়। সেখান থেকে পুলিশ লাইন্স স্কুল ও কলেজ মোড় দিয়ে ঘুরে পায়রা চত্বর মোড়ে এসে সোয়া ১টায় সমাবেশ করে।

সমাবেশে জাতীয় পার্টির কোচেয়ারম্যান ও সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘আমারা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে রংপুরে অবাঞ্চিত ঘোষণা করেছিলাম। কিন্তু আজকে আশ্চর্যের বিষয় হলো, পুলিশের ছত্রচ্ছায়ায় আইজি মহোদয়ের অনুষ্ঠানে সারজিস রংপুর এসেছেন। ’

ওই বিক্ষোভ সমাবেশে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসির প্রমুখ বক্তব্য দেন।

আজ বেলা তিনটায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের মতবিনিময় সভার কথা ছিল। কিন্তু হাসনাত আব্দুল্লাহ আজ রংপুরে আসেননি।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের প্রতিনিধি ইমরান আহমেদ জানান, হাসনাত আবদুল্লাহর আসার কথা থাকলেও তিনি আসেননি, এসেছেন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

১৪ অক্টোবর জাতীয় পার্টির পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও নেতা সারজিস আলমকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। তাঁদের রংপুরে আসার খবরে গতকাল শুক্রবার রাতে নগরে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় পার্টি।

সারজিস আলম মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশ লাইনস স্কুল ও কলেজ মিলনায়তনে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিকেল তিনটায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি সারজিস আলম।

এর আগে সকাল সাড়ে নয়টার বিমানযোগে সারজিস আলম ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে রংপুরে আসেন।

১৪ অক্টোবর রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির কার্যালয়ে সিটির সাবেক মেয়র মোস্তাফিজার রহমান এক সভায় তাঁদের অবাঞ্চিতের ঘোষণা দেন। জেলা ও মহানগর জাতীয় পার্টির যৌথ দলের ওই সভায় চেয়ারম্যান জি এম কাদের প্রধান অতিথি ছিলেন।

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে সংলাপ করছেন। এর মধ্যে জাতীয় পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এই নিয়ে তাঁর ফেসবুকে পোস্ট দেন। সেখানে তাঁরা জাতীয় পার্টিকে স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর ও মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালাল হিসেবে উল্লেখ করেন। এই পোস্টের পরপর জাতীয় পার্টির নেতা–কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী

রংপুরে হাসনাত–সারজিসের আগমনের প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৪:০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪