ময়মনসিংহ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে জানিয়েছে ঢাবি ছাত্রদল ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ জানিয়েছেন মাহদী আমিন দেশ সংকটে পড়লেই মানুষ তা উত্তরণের দায়িত্ব বিএনপির ওপর দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম বললেন স্থানীয় সরকারমন্ত্রী আসিফ মাহমুদের অবস্থা এখন, ‘চোরের মায়ের বড় গলা’ বলে মন্তব্য করেছেন রাশেদ খান ​ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল: আদালত চত্বরে কড়া নিরাপত্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন নেত্রকোনায় জেলা আইনশৃঙ্খলা কমিটি ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাশেদ খাঁনের যমুনার আশপাশে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনা ও তার আশপাশে সভা-সমাবেশ করা যাবে না মর্মে ডিএমপি নিষেধাজ্ঞা করেছিল, সেটা শুক্রবার (৯ মে) স্থগিত করা হয়েছিল কিনা তার প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ‘আরেকটা শাহবাগ তৈরি করতে চাওয়া নিতান্তই বোকামি’ বলেও মন্তব্য করেছেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, ‘গতকাল আওয়াজ উঠলো আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া যমুনা ছাড়া হবে না। বাহ! উপদেষ্টা পরিষদ মাথার উপর হাত বুলাতেই যমুনা ছেড়ে শাহবাগ! গণজাগরণ মঞ্চের ঘটনার পর থেকে শাহবাগ শব্দটাই বিতর্কিত হয়ে উঠেছে। সেখানে আরেকটা শাহবাগ তৈরি করতে চাওয়া নিতান্তই বোকামি।’

জাতীয় সংলাপ ডেকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগ নিতে হবে, প্রধান উপদেষ্টার এমন বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে রাশেদ খাঁন আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘আজকে (শুক্রবার) যমুনা ঘেরাও করে আরও বহু অংশীজনকে ভবিষ্যৎ যমুনা ঘেরাওয়ের মাধ্যমে রাষ্ট্র ও সরকারকে অস্থিতিশীল করার পথ দেখানো হলো। আজ যেভাবে সরকার কর্তৃক ঠান্ডা পানি সাপ্লাই ও পানি স্প্রে করে আন্দোলনকারীদের আরাম দেওয়া হলো, ভবিষ্যতেও কি একই রকম আরামের সুযোগ পাবে আন্দোলনকারীরা নাকি তাদের জন্য গরম পানি, পুলিশের লাঠিচার্জ ও গ্রেপ্তার অপেক্ষা করছে?’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার

রাশেদ খাঁনের যমুনার আশপাশে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন

আপডেট সময় ১০:১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫