জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের ৭ দফা বাস্তবায়নের দাবিতে রংপুরে সমাবেশ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। রংপুর প্রেসক্লাব চত্বরে আজ শুক্রবার সন্ধ্যায় এ সমাবেশের আয়োজন করা হয়। আগামী তিন মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের রূপরেখা ঘোষণা না করলে ‘সংস্কার মঞ্চ’ গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ও জেলার নেতারা।
রাষ্ট্র সংস্কার আন্দোলন জেলা কমিটির উদ্যোগে ‘রংপুর বিভাগীয় রাষ্ট্র সংস্কার সমাবেশ’ শীর্ষক এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।সমাবেশে হাসনাত কাইয়ূম বলেন, বাংলাদেশে আগামীতে যারা সরকারে আসবে, তারা যাতে স্বৈরাচারী শাসন চালাতে না পারে সে জন্য বাংলাদেশের সংবিধান ও সরকারকাঠামো সংস্কার করতে হবে। দেশে আর দখলবাজির রাজনীতি ও ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না।
হাসনাত কাইয়ূম ১৫ বছরের স্বৈরশাসনকে হটাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদসহ জীবন উৎসর্গকারী অন্য ছাত্র–জনতাকে স্মরণ করে বলেন, ‘আমাদের সন্তান আবু সাঈদরা যে বৈষম্যবিরোধী বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না।’
সমাবেশে বক্তারা রাষ্ট্র সংস্কার করার আগেই কয়েকটি রাজনৈতিক দলের নির্বাচন দাবি করার সমালোচনা করেন। এ ছাড়া রংপুর বিভাগে আঞ্চলিক বৈষম্যের অবসান ও তিস্তা নদীর পানির ন্যায্য দাবি জানান।সমাবেশে হাসনাত কাইয়ূম বলেন, বাংলাদেশে আগামীতে যারা সরকারে আসবে, তারা যাতে স্বৈরাচারী শাসন চালাতে না পারে সে জন্য বাংলাদেশের সংবিধান ও সরকারকাঠামো সংস্কার করতে হবে। দেশে আর দখলবাজির রাজনীতি ও ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না।
হাসনাত কাইয়ূম ১৫ বছরের স্বৈরশাসনকে হটাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদসহ জীবন উৎসর্গকারী অন্য ছাত্র–জনতাকে স্মরণ করে বলেন, ‘আমাদের সন্তান আবু সাঈদরা যে বৈষম্যবিরোধী বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না।’
সমাবেশে বক্তারা রাষ্ট্র সংস্কার করার আগেই কয়েকটি রাজনৈতিক দলের নির্বাচন দাবি করার সমালোচনা করেন। এ ছাড়া রংপুর বিভাগে আঞ্চলিক বৈষম্যের অবসান ও তিস্তা নদীর পানির ন্যায্য দাবি জানান।_
ময়মনসিংহ
,
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলেছেন মাহদী আমিন
‘অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে রেজিস্ট্রেশন নয়:মীর শাহে আলম
শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে জানে না বাংলাদেশ, আইনি লড়াইয়ে তাকে ফেরানো হবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর
রাজশাহীতে বিজিবির সীমান্ত অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ
বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের
নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
সাংবাদিককে তথ্যসংগ্রহে বাধার অভিযোগ, প্রকৌশলীর আচরণে তীব্র ক্ষোভ
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদযাপন
নেত্রকোণায় মোবাইল কোর্টের অভিযানে জাল পুড়িয়ে ধ্বংস ও কারাদণ্ড
নেত্রকোণায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
‘রাষ্ট্র সংস্কার সমাবেশ’ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে ৭ দাবিতে রংপুরে।
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ১০:০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- ১৭৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























