ময়মনসিংহ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা, তারা বাংলাদেশে চলে যাক বললেন বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে পূর্বের নামসংবলিত সাইনবোর্ড টাঙালেন ছাত্রলীগ নেতাকর্মীরা রাউজানে সার্বজনীন শ্রীশ্রী শিবমন্দির পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা কালী নারায়ণ মহাজনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ দিনাজপুরে পুলিশে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শুরু আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ বলেছেন প্রধানমন্ত্রী কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে মৃত্যুদণ্ড দেওয়া ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ নয় বলে মন্তব্য করেছেন রিজভী শিবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ নারী আটক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রুপসায় ফখরুল হত্যা মামলার প্রধান অভিযুক্ত ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

খুলনার রুপসায় ইটভাটা কর্মকর্তা ফখরুল ইসলাম হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও কথিত শুটার ইব্রাহিম ওরফে ‘কাটাপ্পা’কে (৩৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। শনিবার গভীর রাতে যশোর সদর থানার সীতারামপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাতে রুপসার ‘মেসার্স রুপসা ব্রিকস’-এর কার্যালয়ে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত অফিসে ঢুকে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
​

এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রুপসা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই ঘটনার পর থানা পুলিশের পাশাপাশি র‍্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে।
​

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ খুলনা ও সিপিসি-৩ যশোর ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালান। অভিযানে যশোরের সীতারামপুর এলাকা থেকে শুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেপ্তার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ফখরুল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তবে হত্যাকাণ্ডের মূল রহস্য, নেপথ্যের কারণ এবং জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা, তারা বাংলাদেশে চলে যাক বললেন বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ

রুপসায় ফখরুল হত্যা মামলার প্রধান অভিযুক্ত ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

আপডেট সময় ১০:০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬