ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রুমিন ফারহানা কারও নাম না নিয়ে দুঃখ প্রকাশ করলেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

গত বুধবার গ্লোবাল টিভির এক টকশোতে তিনি বলেন, ‘আমার কথায়, আমার অযৌক্তিক কোনো ব্যবহারে বা শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমি দুঃখিত।’

এর আগে সোমবার রাতে ফেসবুকে রুমিন ফারহানা হাসনাতের ‘ছাত্রলীগ সংযোগ’ তুলে ধরে কয়েকটি ছবি পোস্ট দেন এবং তাকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে মন্তব্য করেন। নির্বাচন কমিশনে (ইসি) সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানির সময় বিএনপি ও এনসিপি কর্মীদের সংঘর্ষের জেরে এই পোস্ট দেন তিনি।

রোববার ব্রাহ্মণবাড়িয়া–২ ও ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে ইসির খসড়ার পক্ষে যুক্তি তুলে ধরেন রুমিন ফারহানা। এর পরপরই এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ খসড়ার বিপক্ষে যুক্তি দেন। এ সময় দুই দলের প্রতিনিধিরা উত্তেজিত হয়ে পড়েন এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শুনানি স্থগিত করেন।

টকশোতে রুমিন বলেন, ‘আমি যদি নিজেকে আরও নিয়ন্ত্রণ করতে পারতাম, ভালো হতো। কিন্তু দিন শেষে আমি একজন মানুষ। একজন মানুষের ধৈর্যেরও সীমা আছে। বহুদিন ধরে কেউ যদি ট্রলড হতে থাকে, একসময় মনে হয় জবাব দিই। না দিলেই ভালো হতো।’

নারী রাজনীতিকদের জীবন নিয়ে তিনি বলেন, ‘রাজনীতিবিদদের জীবন সহজ নয়, নারী রাজনীতিবিদের জীবন আরও কঠিন। আর ভোকাল নারী রাজনীতিবিদের জীবন একেবারেই সহজ নয়। সব মিলিয়ে ভাবলে মনে হয়, আমি তো ভালোই আছি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

রুমিন ফারহানা কারও নাম না নিয়ে দুঃখ প্রকাশ করলেন

আপডেট সময় ১০:০০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫