লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭টি ভারতীয় গরু, একটি মোটরসাইকেল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় লাভলু মিয়া (২৯) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
গত বুধবার (১৮ নভেম্বর) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপির টহল দল এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা যায়, বুধবার হাতীবান্ধা সীমান্তের পূর্ব সারডুবি বিওপির টহলদল সীমান্তের প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব দোলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু আটক করে। একই দিনে পাটগ্রাম সীমান্তের ঝালংগী বিওপির টহলদল প্রায় ৩০০ গজ অভ্যন্তরে কাউয়াবাজার এলাকা থেকে আরও ১টি ভারতীয় গরু জব্দ করে।
এছাড়া, ধরলা বিওপির আওতাধীন সরকারেরহাট শালবাগান এলাকায় (সীমান্ত মেইন পিলার ৮৮০/১৭ এস-এর ৩০০ গজ অভ্যন্তরে) পৃথক আরেকটি অভিযান চালানো হয়। ওই অভিযানে একটি মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ লাভলু মিয়া নামের এক চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়।অভিযানে জব্দ করা গরু, মোটরসাইকেল ও মাদকের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৮৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক আসামিকে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে।

স্টাফ রিপোর্টার 


















