ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূমিকম্পে ধ্বংসস্তূপে ভেনেজুয়েলা: প্রাণহানি ১ লাখের কাছাকাছি পৌঁছানোর শঙ্কা ​সংসদে পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে উত্তাল বিতর্ক ​সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় কঠোর জামায়াত: জড়িত ৪ সদস্য বহিষ্কার ​ম্যাজিক মরক্কো: দুইবার গোল খেয়েও ঘুরে দাঁড়িয়ে নকআউটে! ময়মনসিংহের মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, রেল চলাচলে বিপর্যয় মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’বললেন মাহফুজ আলম বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার নেই বললেন রিজভী পূর্বধলায় মাদকবিরোধী অভিযান: ৩৬ বোতল ভারতীয় মদসহ আটক ১ গণপিটুনিতে প্রাণ হারালেন টঙ্গীর যুবক, অভিযুক্ত ছিনতাইয়ের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

লেঞ্জা লুকানোর কিছু নাই, কখনোই ছিল না বললেন তাসনিম জারা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর কটাক্ষের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

গত শুক্রবার (৮ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বলেন, অতীতেও তাকে রাজনৈতিকভাবে ট্যাগ দিয়ে হেনস্তার শিকার হতে হয়েছিল।

তিনি অভিযোগ করেন, এখন রাজনৈতিক মতের অমিল হলেই কাউকে ‘শাহবাগী’, ‘বাম’, ‘ইসলামবিদ্বেষী’ বা ‘বিদেশি এজেন্ট’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তার দাবি, সামাজিক মাধ্যমে এমন প্রচারণা কেবল ব্যক্তিকে আক্রমণই করছে না, বরং রাজনৈতিক সহনশীলতার জায়গাটিকেও সংকুচিত করছে।

পোস্টে তাসনিম জারা আরও বলেন, অভ্যুত্থানের পর এমন একটি রাজনৈতিক সংস্কৃতির কথা বলা হয়েছিল যেখানে মতপার্থক্য থাকলেও কাউকে শত্রু হিসেবে দেখা হবে না। কিন্তু বাস্তবে এখন আবারও রাজনৈতিক ট্যাগিং ও বিভাজনের সংস্কৃতি ফিরে এসেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি লেখেন, ‘মধ্যপন্থা মানে নীতিহীনতা না। মানুষকে তার পরিচয়ের বাক্সে আটকে না ফেলে, তার যুক্তি ও কাজ দিয়ে বিচার করতে হবে।’

স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, ‘সভ্য সমাজে কাউকে জবাই করার ডাক দেওয়া যায় না, কাউকে বিনা বিচারে আটকে রাখা যায় না, আর দ্বিমতকে দেশদ্রোহ বলে চালিয়ে দেওয়া যায় না।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্পে ধ্বংসস্তূপে ভেনেজুয়েলা: প্রাণহানি ১ লাখের কাছাকাছি পৌঁছানোর শঙ্কা

লেঞ্জা লুকানোর কিছু নাই, কখনোই ছিল না বললেন তাসনিম জারা

আপডেট সময় ১০:৩৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬