ময়মনসিংহ , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায় পুলিশের ধাওয়ায় পুকুরে মাইক্রোবাস, উদ্ধার ২৫২ কেজি গাঁজা শার্শায় পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার শার্শায় বিজিবির অভিযান: বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার নেত্রকোণায় জেলা প্রশাসকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জবাইয়ের অভিযোগ, পুলিশি অভিযানে মাংস জব্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পেলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয় বলেছেন জামায়াত আমির সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এক স্থানে ডিলার পয়েন্ট, অন্য স্থানে গুদাম: পীরগঞ্জে সার কিনতে গিয়ে চরম ভোগান্তিতে কৃষকরা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শার্শায় পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার

যশোরের শার্শা থানা পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।
গত ​শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শিকারপুর কমিউনিটি ক্লিনিকের পেছন থেকে পালিয়ে যাওয়া দুই আসামির ফেলে রাখা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে উপস্থিত সাক্ষীদের সামনে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।

​শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করে থানায় আনা হয়েছে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায় পুলিশের ধাওয়ায় পুকুরে মাইক্রোবাস, উদ্ধার ২৫২ কেজি গাঁজা

শার্শায় পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার

আপডেট সময় ১০:৪২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬