ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শীর্ষ সন্ত্রাসী র‌্যাবের ওপর হামলা চালিয়ে পালালো , আহত ৪

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জর সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার হয়েছেন র‌্যাবের সদস্যরা। এ সময় র‌্যাবের তিন সদস্যসহ চারজন আহত হয়েছেন। সুযোগ বুঝে পালিয়ে যান সাহেব আলী।

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি বউ বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আসামি সাহেব আলী (৩৮) ওয়াপদা কলোনি বউবাজার এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে অন্তত এক ডজন মামলা রয়েছে বলে র‍্যাব ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে।

র‌্যাব জানায়, সাহেব আলীর অবস্থান নিশ্চিতের পর ওই এলাকায় সাদা পোশাকে নজরদারি শুরু করে র‌্যাব। অভিযানে তার অবস্থান শনাক্তও করা হয়। কিন্তু বিষয়টি টের পেয়ে যায় সাহেব আলী ও তার সহযোগীরা। হঠাৎ তারা র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে পালিয়ে যায় সাহেব আলী। হামলার খবর পেয়ে র‌্যাব সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে এক র‌্যাব সদস্যর অবস্থা গুরুতর। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

র‌্যাব-১১ ব্যাটেলিয়নের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বলেন, গোয়েন্দা টিম সাহেব আলীর অবস্থান নিশ্চিত করলে আমরা সবাই একযোগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের প্রস্তুতি নিই। কিন্তু তার আগেই সন্ত্রাসী সাহেব আলী ও তার সহযোগীরা বিষয়টি টের পেয়ে যায় এবং গোয়েন্দা সদস্যদের ওপর অতর্কিতভাবে আক্রমণ করে। এতে গোয়েন্দা টিমের তিন সদস্যসহ চারজন আহত হন। আমাদের এক সদস্যের অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় বেশি জখম হয়েছে। আহত বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

শীর্ষ সন্ত্রাসী র‌্যাবের ওপর হামলা চালিয়ে পালালো , আহত ৪

আপডেট সময় ০৯:৩২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫