ময়মনসিংহ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের স্বার্থে যেকোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত জানিয়েছেন জামায়াত আমির মদনে উচিপুর হাওরে অবৈধ বেড় ও চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী উত্তাল সেই দিনগুলো: জুলাই অভ্যুত্থানের এই সময়েই ঘোষণা করা হয়েছিল তিন দিনের সাধারণ ছুটি আন্দোলনের উত্তাল পরিস্থিতিতে সারাদেশের সব পোশাক কারখানা বন্ধের ঘোষণা জাতীয় মৎস্য পক্ষ সফল করতে শেরপুরে প্রস্তুতি সভা যেকোনো বিশৃঙ্খলা প্রতিহত করতে প্রস্তুত: জুলাই গণ–অভ্যুত্থান দিবসে র‌্যাবের কঠোর গোয়েন্দা নজরদারি জাতিসংঘ সাধারণ পরিষদ ও দ্বিপক্ষীয় বৈঠক: ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় ৩০ অসহায় পরিবার পেলেন অনুদান, বেশ কিছু উন্নয়নকাজ পরিদর্শন করলেন এমপি মানসুরা নরসিংদীতে কক্ষে আটকে পড়া দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেখ হাসিনার পক্ষের আইনজীবীর প্রশ্নে হতবাক কাঠগড়ায় দাঁড়ানো জুনায়েদ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

শেষ হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট হত্যা মামলায় ৪৮ জনের সাক্ষ্য ও জেরা। এদিন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। জেরায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ ইস্যুতে প্রশ্ন তোলেন আইনজীবী। জবাবে সাক্ষী বলেন, আন্দোলন ছিল ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই-আগস্টের হত্যা মামলায় ৪৮তম সাক্ষী ছিলেন আন্দোলনের সংগঠক আলী আহসান জুনায়েদ।
 রোববার দেয়া জবানবন্দির ওপর আজ সোমবার (২২ সেপ্টেম্বর) তাকে জেরা করেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। জেরার শেষ পর্যায়ে সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ ইস্যুতে প্রশ্ন ছুড়ে দেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমীর হোসেন।
 
জেরার প্রশ্নে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন, জুলাই আন্দোলন ছিলো বৈধ সরকারকে উৎখাতে মেটিকিউলাস ডিজাইন, আন্দোলনকারীরা ছিলেন ষড়যন্ত্রকারী।
 আসামিপক্ষের আইনজীবীর এমন প্রশ্নে হতবাক সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানো জুনায়েদ।
 
এ প্রশ্নের জবাবে জুনায়েদ বলেন, এটি ছিলো ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত ও বৈধ আন্দোলন। এছাড়া, গণহত্যায় জড়িতদেরও বিচার দাবি করেন তিনি।
 গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন।
 
আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠার রয়েছে। সাক্ষী হিসেবে রয়েছেন ৮১ জন। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের স্বার্থে যেকোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত জানিয়েছেন জামায়াত আমির

শেখ হাসিনার পক্ষের আইনজীবীর প্রশ্নে হতবাক কাঠগড়ায় দাঁড়ানো জুনায়েদ

আপডেট সময় ০২:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫