ময়মনসিংহ , সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​পে-স্কেল বাস্তবায়ন: অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন সুখবর “কোরবানির হাটে পশুর সরবরাহ পর্যাপ্ত, বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর” কোরবানির পশুর কোনো ঘাটতি নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি জানিয়েছেন কৃষিমন্ত্রী হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার জানিয়েছেন কৃষিমন্ত্রী ভবিষ্যতে যেন মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি না হয় জানিয়েছেন সারজিস আলম ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী যেকোনো স্থানে দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে : প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় চার্জশিট দাখিল শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত ওরা সাংবাদিক না – ওরা রাজনৈতিক দালাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেখ হাসিনা রাষ্ট্র থেকে নীতি-নৈতিকতা উপড়ে ফেলেছেন বললেন রিজভী

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০৪:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ও সমাজ থেকে নীতি-নৈতিকতা একেবারে উপড়ে ফেলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, মাউশি বলেছে, রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এগুলো তো হাসিনার কথার প্রতিধ্বনি। হাসিনা সরকার এবং রাষ্ট্রকে এক করে দিয়েছে। এই সরকার তো গণতান্ত্রিক আন্দোলনের ফসল। আর গণতন্ত্র মানেই হচ্ছে, আলোচনা-সমালোচনা, তীব্র সমালোচনা হবে এবং সরকার সব শ্রবণ করবে। এরপর জনকল্যাণের পক্ষে যে সিদ্ধান্ত নেওয়া দরকার, সেই সিদ্ধান্ত দৃঢ়তার সঙ্গে বাস্তবায়ন করবে, এটাই তো সরকার। এরপর হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রের বিরোধিতা অপরাধমূলক, কিন্তু সরকারের বিরোধিতা তো অপরাধমূলক নয়।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে যত সমালোচনা হবে, সেই সরকার যদি সৎ এবং জনগণের মুখাপেক্ষীর সরকার হয়, তাহলে তো সমালোচনাকে আমন্ত্রণ জানাবে। অথচ মাউশি বলে দিলো সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যাবে না। জনপ্রশাসনের সচিবের নামে কোটি টাকার দুর্নীতির ঘটনা এসেছে। তারপরও সে কী করে সেখানে বহাল থাকে? এ ধরনের একটা ঘটনা জানার পরেও, উনি কী করে জনপ্রশাসনের সচিব হিসেবে রয়েছেন?

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল। সমস্ত দোসরদের উৎপাটন করে জনগণের পক্ষে যারা দাঁড়িয়েছিল, তাদের দিয়েই তো প্রশাসন চলার কথা। কিন্তু সেই দোসররা আবার সচিবালয়ের ভেতর মিছিল করে, দাবি-দাওয়া পেশ করে। তারা মনে করছে এটা তাদের ন্যায্য পাওনা। পৃথিবীর বহু দেশে বিপ্লবের পরে নতুন কাঠামো তৈরি করে সেখানে নতুন প্রশাসনিক ব্যবস্থা হয়েছে। আজ কী করে সচিবালয়ের ভেতরে সেই পুরোনো দোসরদের লোকেরা আন্দোলন করে এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়? এটাতো জনগণ প্রত্যাশা করেনি। এই সরকার ভ্যাট-ট্যাক্স আরোপ করল, গণবিরোধী আমলাদের পরামর্শে এটা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্র সমাজ থেকে নীতি নৈতিকতা একেবারে উপড়ে ফেলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর এত জায়গা জমি লাগবে কেন? ২৮ লাখ কোটি টাকা পাচার করতে হবে কেন? কিন্তু তিনি করেছেন। এগুলো যদি না করতেন, তাহলে টিকে থাকতে পারতেন। তাকে পালাতে হতো না। কারণ, ওনার মনের মধ্যে তো ভয় আছে। তিনি আয়নাঘর করেছেন, ক্রসফায়ার করেছেন। শুধুমাত্র তার পথের কাঁটা সরানোর জন্য এগুলো করেছেন। ছেলের জন্য, আত্মীয়-স্বজনদের জন্য কাঠার পর কাঠা সরকারি প্লট আত্মসাৎ করেছেন। সরকারি প্লট যাদের আছে, তারা বাড়ি-ঘর নিতে পারে না। ওদের প্রত্যেকেরই বাড়ি-ঘর আছে। পূর্বাচলে নাকি টিউলিপেরও জমি আছে, যে কিনা ব্রিটেনের এমপি এবং মন্ত্রী ছিলেন। উন্নত দেশে থেকে,  উন্নত নৈতিকতার মানুষ হয়েও রক্তের যে ধারা রয়েছে, সেখানে থেকে বেরিয়ে আসতে পারেননি।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জুলাই-আগস্টে যে জনস্রোতের তারল্য সৃষ্টি হয়েছে, এর ভিত্তি রচনা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান। বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সঙ্গে কখনোই আপস করেননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​পে-স্কেল বাস্তবায়ন: অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন সুখবর

শেখ হাসিনা রাষ্ট্র থেকে নীতি-নৈতিকতা উপড়ে ফেলেছেন বললেন রিজভী

আপডেট সময় ০৪:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫