ময়মনসিংহ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মোংলায় এক দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আখতারুজ্জামান ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের শার্শায় গোগা সীমান্তে বিজিবির অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

​শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। সোমবার তিনি জেলা কারাগার পরিদর্শনে যান। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ সঞ্চিতা বিশ্বাস।
​

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দিদের আবাসন, খাদ্যমান ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন কার্যক্রম সরেজমিনে খতিয়ে দেখেন। একই সঙ্গে তিনি কারাগারের অভ্যন্তরীণ পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং বন্দিদের সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
​

এ সময় জেলা প্রশাসক কারাগারে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বন্দিদের মানবিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি কারাগারের সার্বিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
​

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগারের প্রধান ফটকের বাইরে অপেক্ষমাণ বন্দিদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। এ সময় স্বজনরা কারাগারের বর্তমান সার্বিক ব্যবস্থাপনা ও সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
​

জেলা প্রশাসকের এই পরিদর্শনের ফলে কারাগারের নিরাপত্তা, শৃঙ্খলা, বন্দিদের সেবা ও মানবিক পরিবেশ নিশ্চিতকরণে প্রশাসনের নজরদারি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার

শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময় ১০:৪৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬