ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল শেরপুরে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত নেত্রকোণায় রাজস্ব প্রশাসন, দেওয়ানি মামলা ও নদী রক্ষা কার্যক্রম নিয়ে একাধিক সভা অনুষ্ঠিত পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১১৯তম বোর্ড সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৪৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে ফসলের ক্ষতির মুখে পড়া কৃষকদের পাশে দাঁড়িয়েছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ সরেজমিন পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও করণীয় সম্পর্কে অবহিত করেছেন কৃষি কর্মকর্তারা।
​

গত দুই দিনের একটানা বৃষ্টিতে উপজেলার অধিকাংশ কৃষকের ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। চলতি মৌসুমে মাঠে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছিল; পাশাপাশি কৃষকরা ব্যস্ত সময় পার করছিলেন আলু রোপণে। কিন্তু হঠাৎ বৃষ্টিতে একদিকে যেমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ বন্ধ হয়ে গেছে, অন্যদিকে অনেক কৃষকের কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ডুবে গেছে। একই সঙ্গে জমিতে রোপণ করা আলুর বীজও পানিতে ডুবে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এ ছাড়া বিভিন্ন সবজিরও ক্ষতি হয়েছে।

​এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রবিবার (২২ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বালিঘাটা, ধরঞ্জী, বাগজানা, আটাপুর ও কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকার ফসলের মাঠ পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী। তিনি নিজে মাঠে গিয়ে বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত ধান ও আলুর জমির অবস্থা পর্যবেক্ষণ করেন।

​পরিদর্শনকালে তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং বৃষ্টির পানি নেমে যাওয়ার পর ফসলের পরিচর্যা, জমির পানি নিষ্কাশনসহ পরবর্তী করণীয় সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কৃষি কর্মকর্তাদের মাঠে দেখে স্বস্তি প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।​এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. জহির রায়হান এবং সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ

আপডেট সময় ১১:৪৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬