ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল শেরপুরে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত নেত্রকোণায় রাজস্ব প্রশাসন, দেওয়ানি মামলা ও নদী রক্ষা কার্যক্রম নিয়ে একাধিক সভা অনুষ্ঠিত পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১১৯তম বোর্ড সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর উদ্বোধন, প্রথম দুই ম্যাচে জয়ী ময়মনসিংহ রেঞ্জ ও এসএমপি ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি, মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল

নেত্রকোনার কলমাকান্দায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, মাদকের বিরুদ্ধে খেলাধুলাই অন্যতম প্রধান হাতিয়ার। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গত রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় কলমাকান্দা মিনি স্টেডিয়াম মাঠে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, খেলাধুলায় কেউ বিজয়ী হবে, কেউ বিজিত হবে। তবে সবাই একই সমাজের অংশ। কেউ মাদকাসক্ত হয়ে জন্মগ্রহণ করে না। বন্ধু-বান্ধব ও পারিপার্শ্বিক প্রভাবে অনেকেই মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। মাদক মানুষের জীবন ধ্বংস করে। তাই তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে হবে। সবার সহযোগিতায় কলমাকান্দাকে মাদকমুক্ত, নিরাপদ ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ আল মামুন।টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে কলমাকান্দা সদর ইউনিয়ন ও বড়খাপন ইউনিয়ন এবং বালিকা বিভাগের ফাইনালে লেংগুরা ইউনিয়ন ও কৈলাটী ইউনিয়ন অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বালক বিভাগে কলমাকান্দা সদর ইউনিয়ন এবং বালিকা বিভাগে লেংগুরা ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল

আপডেট সময় ১১:১৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬