ময়মনসিংহ , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি: নালিতাবাড়ীতে চারজনের ১৪ বছর করে কারাদণ্ড ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী পূর্বধলায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪নেতা কর্মী গ্রেফতার নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও আগ্রহী এডিবি ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি, সেবাপ্রত্যাশীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা নেএকোণায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ বাংলাদেশের অপরিকল্পিত নগরায়ন বাড়াচ্ছে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সরকার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না-ওবায়দুল কাদের

  • Aminul Islam
  • আপডেট সময় ০৩:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৪৩ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ-

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না সরকার। তবে আন্দোলনের সহিংসতার উপাদান যুক্ত হলে বাধা আসবে।মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ওবায়দুল বলেন, সহিংস তৎপরতা, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস- এসব উপাদান যদি আন্দোলনে যুক্ত হয়, তাহলে বাধা আসবে। তারা শান্তিপূর্ণ কর্মসূচি দিলে আমরা বাধা দেব কেন? বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে বিরোধী দলের যে রাজনীতি, মূল ইস্যুই হলো যত দোষ নন্দ ঘোষ সরকার। সরকারই সব অপরাধে অপরাধী। তারা নালিশ করতে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে।

তিনি আরও বলেন, বিএনপি নেতা মঈন খান মার্কিন দূতাবাসে গিয়ে নালিশ করেছেন, দেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই। এ হচ্ছে আমাদের প্রধান বিরোধী দলের অবস্থা। বিএনপি নেতাদের কাছে জানতে চাই, ৫৪ দলের সরকার বিরোধী যে ঐক্য জোট, জোটের শরিকরা কোথায়? সেই ঐক্য কোথায়? জগাখিচুড়ি ঐক্যজোট কোথায়? এখন সরকারের ওপর দোষ দিয়ে পার পাওয়া যাবে?

নির্বাচনে আওয়ামী লীগ হেরেছে, বিএনপি জিতেছে। বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সবাই জানে নির্বাচনে কারা জিতেছে। নির্বাচনে অংশ না নিয়েই বিএনপি জিতে গেল? এটি পাগলের প্রলাপ ছাড়া আর কি?

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রব্বানী

সরকার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না-ওবায়দুল কাদের

আপডেট সময় ০৩:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪