ময়মনসিংহ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সফল যুব সংগঠক হিসেবে জনসেবায় বিশেষ অবদান, জাতীয় যুব দিবসে সম্মাননা পেলেন সবুজ বাংলার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম পাবনার ফরিদপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ​ময়মনসিংহে মুদি দোকানের আড়ালে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ পাবনার ফরিদপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা : নাসীরুদ্দীন পাটওয়ারী সংবিধান সংস্কার না করলে লাল কার্ড দেখতে হবে: আল্লামা মামুনুল হক ত্রিশালে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা কর্মসূচি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার জামালপুর জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের সংঘর্ষে চালক নিহত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সামাজিক সুরক্ষাখাতে বড় বাধা দুর্নীতি বললেন সমাজকল্যাণ উপদেষ্টা

  • স্টাফ রর্পোটার
  • আপডেট সময় ০১:১৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

সামাজিক সুরক্ষাখাতে বড় বাধা দুর্নীতি বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি বলেছেন, ‘শুধু অর্থ বরাদ্দ দিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল হবে না। সামাজিক সুরক্ষাখাতে দুর্নীতি বড় বাধা, ফলে শক্তিশালী তদারকি প্রয়োজন।’

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত বাংলাদেশে সামাজিক সুরক্ষার ভবিষ্যৎ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সামাজিক সুরক্ষা খাতে দরিদ্রতা দূর করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো সহায়তা নির্ভর না হয়ে কর্মমুখী হওয়া উচিত। এত সামান্য টাকায় তাদের কোনো কল্যাণ হয় না। এতে করে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়।’

দুর্নীতি, অনিয়ম ও জবাবদিহি নিশ্চিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জন্য ড্যাসবোর্ড তৈরি করে দেওয়ার অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয় সামাজিক সুরক্ষাখাত নিয়ে কাজ করছে। তবে ভাতাপ্রাপ্তদের তালিকায় পরিবর্তন দরকার। এ খাতে উপকারভোগীদের তালিকায় দুর্নীতি আছে। ড্যাসবোর্ড তৈরি হলে সামাজিক সুরক্ষার কর্মসূচিগুলোর কার্যক্রম জোরালো নজরদারির মধ্যে রাখা সম্ভব হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সফল যুব সংগঠক হিসেবে জনসেবায় বিশেষ অবদান, জাতীয় যুব দিবসে সম্মাননা পেলেন সবুজ বাংলার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম

সামাজিক সুরক্ষাখাতে বড় বাধা দুর্নীতি বললেন সমাজকল্যাণ উপদেষ্টা

আপডেট সময় ০১:১৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫