ময়মনসিংহ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মোংলায় এক দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আখতারুজ্জামান ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের শার্শায় গোগা সীমান্তে বিজিবির অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাহস থাকলে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত হন বললেন নাসির উদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, “যদি সাহস থাকে, ইলেকশনের কথা বলেন। আসুন, বাংলাদেশে এখনো লোকাল গভর্নমেন্ট ইলেকশন রয়েছে। মেম্বার, চেয়ারম্যান—এরা এখনো আওয়ামী লীগের এস্টাবলিশমেন্টের অংশ।

তাহলে আসুন, লোকাল গভর্নমেন্ট ইলেকশনে আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত হন। দেওয়াল তৈরি করেছিলেন, যার ফলস্বরূপ এখান থেকে আওয়ামী লীগের পতন শুরু হয়েছিল। এজন্য যাত্রাবাড়িবাসীকে ধন্যবাদ। ভবিষ্যৎ বাংলাদেশের ইতিহাসে যাত্রাবাড়ির ইতিহাস চিরস্মরণীয় হয়ে থাকবে।”
বর্তমান পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি মনে করে, বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে শত্রু চিহ্নিত করতে হবে। গত ৫ই আগস্টের মধ্য দিয়ে যে জনতার বিপ্লব সংগঠিত হয়েছিল, যাদেরকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করেছিলাম, তাদের বিদায় করার লড়াই আগামীতেও চলমান থাকবে। বর্তমানে আমাদের সামনে প্রশ্ন এসেছে—আওয়ামী লীগের প্রশ্ন। ৫ই আগস্টের ঘটনায় আওয়ামী লীগের দফারফা হয়ে গিয়েছে। টানা সপ্তমবারের মতো বসুন্ধরা টিস্যু ‘বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আওয়ামী লীগের প্রশ্নে, ক্যান্টনমেন্ট হোক, কোন দল, পক্ষ বা গোষ্ঠীই হোক, যারা তাদের পক্ষ অবলম্বনের চেষ্টা করবে, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে।

এইজন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে বলব, আপনারা আপনাদের কাজ করুন। রাজনীতির মাঠে রাজনীতি গড়তে দিন। ক্যান্টনমেন্ট থেকে রাজনীতিতে নাক গলাবেন না, অযাচিত হস্তক্ষেপ করবেন না। রাজনীতিবিদদেরকেও আমরা সতর্ক করে বলতে চাই, এবারের লড়াই হবে জনগণের লড়াই। এবারের লড়াই কোন ক্যান্টনমেন্টের লড়াই হবে না, কোন পিছনের দরজা দিয়ে লড়াই হবে না। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাব, আপনারা জানেন, বাংলাদেশে আমরা একটি ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার জন্যই এই গণঅভ্যুত্থানের পরে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি।

“যদি সাহস থাকে, ইলেকশনের কথা বলেন। আসুন, বাংলাদেশে এখনো লোকাল গভর্নমেন্ট ইলেকশন রয়েছে। মেম্বার, চেয়ারম্যান—এরা এখনো আওয়ামী লীগের এস্টাবলিশমেন্টের অংশ। তাহলে আসুন, লোকাল গভর্নমেন্ট ইলেকশনে আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত হন।” আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, বাংলাদেশকে ইলেকশনের জন্য একটি মাঠ প্রস্তুত করতে হলে, প্রথমেই তৃণমূল থেকে এই কাজ শুরু করতে হবে। এইজন্য যাত্রাবাড়ি থেকে শুরু করে সারা বাংলাদেশে যারা এই বিপ্লবের অগ্নিগর্ভে জন্ম নিয়েছেন, তাদেরকে আমরা আহ্বান জানাই, আগামীর প্রথম জাতীয় ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্ট ইলেকশনের প্রস্তুতি গ্রহণ করুন। সরকারকেও আমরা আহ্বান জানাচ্ছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার

সাহস থাকলে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত হন বললেন নাসির উদ্দিন পাটোয়ারী

আপডেট সময় ১০:২৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫