ময়মনসিংহ , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে স্থবির রাজশাহী, বন্ধ অভ্যন্তরীণ সব রুটের বাস সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পূর্ণ নম্বর দেওয়া হবে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড জাতীয় সংসদে সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা: অনুপস্থিত সাড়ে ১৯ হাজার, বহিষ্কার ২৯ শিক্ষার্থী ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ যানবাহন হবে ইলেকট্রিক জানিয়েছেন সেতুমন্ত্রী সিলেটে গ্যাস ফিল্ডে তালা লাগিয়েছেন ক্ষুব্ধ ভূমি মালিকরা গাইবান্ধায় বিশাল রামমূর্তি নির্মাণকারী হরিদাসকে ৪ দিনের রিমান্ডে মৌসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে উপকরণ বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সিলেটে গ্যাস ফিল্ডে তালা লাগিয়েছেন ক্ষুব্ধ ভূমি মালিকরা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:১৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সিলেট ব্যুরো
সিলেটের জকিগঞ্জ গ্যাস ফিল্ডের অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য মূল্যের দাবিতে গ্যাসক্ষেত্রের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ক্ষুব্ধ ভূমি মালিকরা। কয়েক বছরের পুঞ্জীভূত ক্ষোভ থেকে মালিকপক্ষ এই সিদ্ধান্ত নেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জমির মালিক জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা কৃষক দলের আহবায়ক ইকবাল আহমদ তাপাদার। তিনি জানান, প্রায় ৯ বছর আগে ভূমি অধিগ্রহণ করা হলেও এখন পর্যন্ত পাওনা টাকা মালিকদের বুঝিয়ে দেওয়া হয়নি।
২০২৪ সালে এসে প্রশাসন যে মূল্য নির্ধারণ করেছে তা অত্যন্ত সামান্য। দীর্ঘ সময়ের মূল্যস্ফীতি বিবেচনা করে বর্তমান বাজারদরে টাকা পরিশোধ না করা পর্যন্ত তারা এই আন্দোলন থেকে সরবেন না।
স্থানীয় সূত্র ও জমির মালিকদের সাথে কথা বলে জানা যায়, ২০১৭ সালের দিকে বাপেক্স জকিগঞ্জের আনন্দপুর এলাকায় অনুসন্ধান চালিয়ে গ্যাসের সন্ধান পায়। পরবর্তীতে প্রকল্প বাস্তবায়নের লক্ষে সিলেটের জেলা প্রশাসক ওই এলাকার প্রায় ১৬ কেদার (কিয়ার) ভূমি অধিগ্রহণ করেন। কিন্তু অধিগ্রহণের প্রায় ৯ বছর পেরিয়ে গেলেও জমির মালিকদের পাওনা বুঝিয়ে না দিয়েই খনন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। এ নিয়ে শুরু থেকেই মালিকপক্ষ প্রতিবাদ জানিয়ে আসছেন।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা কৃষক দলের আহবায়ক ইকবাল আহমদ তাপাদার, রাজনীতিবিদ আব্দুস সালাম, শিহাব উদ্দিন, মোস্তফা আহমদসহ স্থানীয় একাধিক বাসিন্দা।

অভিযোগ উঠেছে, দীর্ঘ সময়ক্ষেপণ করে বর্তমানে যে দর প্রস্তাব করা হয়েছে তা বর্তমান বাজারদরের তুলনায় অনেক কম। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমির শ্রেণি পরিবর্তন সংক্রান্ত এক সভায় মালিকপক্ষকে ডাকা হলেও সেখানে কোনো সন্তোষজনক সুরাহা হয়নি।

জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফারুক আহমদ বলেন, ‘মূলত জাতীয় স্বার্থ এবং কর্মসংস্থানের আশ্বাসে মালিকপক্ষ একসময় নমনীয় থাকলেও কর্তৃপক্ষ সেই প্রতিশ্রুতি রাখেনি। বারবার টালবাহানায় অতিষ্ঠ হয়েই তারা আজ গ্যাস ফিল্ডে তালা দিতে বাধ্য হয়েছেন।’
এদিকে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল মামুন এ প্রসঙ্গে জানিয়েছেন, তিনি সদ্যই কর্মস্থলে যোগ দিয়েছেন। বিষয়টি খোঁজ নিচ্ছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে স্থবির রাজশাহী, বন্ধ অভ্যন্তরীণ সব রুটের বাস

সিলেটে গ্যাস ফিল্ডে তালা লাগিয়েছেন ক্ষুব্ধ ভূমি মালিকরা

আপডেট সময় ১০:১৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬