ময়মনসিংহ , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় কারাবন্দি দীপু মনির প্যারোল মুক্তির আবেদনের অপেক্ষায় পরিবারের সদস্যরা, জানাজা নিয়ে বড় সিদ্ধান্ত পূর্বধলায় শিক্ষার্থীদের সঙ্গে ওসি আবদুল্লাহ আল মামুনের মতবিনিময়: মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার খুলনায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৫, মৃত্যু ১ চা-বাগান শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কারাবন্দি অবস্থায় স্বামীর মৃত্যু: দীপু মনি কি শেষবারের মতো শেষ দেখা দেখতে পারবেন? ‎ত্রিশালে ডোবা থেকে বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, হত্যাকাণ্ডের আশঙ্কা ‎
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সুপ্রিম কোর্টের নির্দেশেই বাংলাদেশে ‘পুশ ইন’ করছে আসাম বললেন মুখ্যমন্ত্রী

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশেই তথাকথিত ‘বিদেশি’ ঘোষিত ব্যক্তিদের বাংলাদেশে ‘পুশ ইন’ করা হচ্ছে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার (৩০ মে) এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যের বিদেশি ট্রাইব্যুনালে (এফটি) ‘বিদেশি’ হিসেবে ঘোষিত ব্যক্তিদের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এর পেছনে রয়েছে চলতি বছরের ৪ ফেব্রুয়ারির একটি সুপ্রিম কোর্টের আদেশ। ওই আদেশে আদালত আসাম রাজ্য সরকারকে ভর্ৎসনা করে বলে, মাটিয়া ট্রানজিট ক্যাম্পে আটক ঘোষিত বিদেশিদের দেশে ফেরত পাঠানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

গত ২৩ মে থেকে আসাম রাজ্যে ‘বিদেশি’ ঘোষিত ব্যক্তিদের ধরপাকড় চলছে। অনেক পরিবার তাঁদের স্বজনদের অবস্থান জানেন না এবং সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের যাচাই-বাছাই ছাড়াই বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে সূত্রগুলো।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় ওকা ও উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ গত ৪ ফেব্রুয়ারির আদেশে মাটিয়া ক্যাম্পে থাকা ‘অবৈধ বিদেশি’ বন্দীদের অবস্থান জানতে চান। জবাবে আসাম সরকার জানায়, ক্যাম্পে থাকা ৬৩ জন ঘোষিত বিদেশির বিষয়ে নির্বাসন প্রক্রিয়া শুরু করা যায়নি, কারণ তাদের নির্দিষ্ট ঠিকানা জানা নেই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায়

সুপ্রিম কোর্টের নির্দেশেই বাংলাদেশে ‘পুশ ইন’ করছে আসাম বললেন মুখ্যমন্ত্রী

আপডেট সময় ১১:৫২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫