ময়মনসিংহ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারে চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার ৩ নম্বর আসামি মুবিন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কলমাকান্দাকে হারাল আটপাড়া হাওরাঞ্চলের সমস্যা সমাধানে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হুসাইন বান্দরবানে ৩০ হাজার পিস ইয়াবাসহ ১ প্রাইভেটকার চালক গ্রেফতার বেনাপোলে বিশেষ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ৯ বাংলাদেশি ময়নসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ দিদারুল ইসলামের বিদায় সংবর্ধনা মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির নেত্রকোনার কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ময়মনসিংহে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বর্ণাঢ্য শোভাযাত্রা ত্রিশালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হাওরাঞ্চলের সমস্যা সমাধানে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হুসাইন

হাওরাঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে বজ্রপাত, অতিবৃষ্টি ও আকস্মিক বন্যাসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন।

গত শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘হাওর বিষয়ক মন্ত্রণালয় হবে কি না, সেটা জানি না। তবে হাওর নিয়ে আমাদের অনেক কাজ ও চিন্তাভাবনা রয়েছে। হাওরে বজ্রপাতে মানুষ মারা যায়, অতিবৃষ্টিতে অল্পতেই বন্যা হয়ে যায়—এসব বিষয় আমাদের চিন্তার মধ্যে রয়েছে।’

তিনি আরও বলেন, হাওরাঞ্চলের সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি অনেক পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া এসব পরিকল্পনা নিয়ে কাজ চলছে। আগামী অর্থবছরে এর অনেকগুলো বাস্তবে দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামগঞ্জ সমিতি-ঢাকার সভাপতি ও অতিরিক্ত আইজিপি (অবসরপ্রাপ্ত) মো. মতিউর রহমান।

শ্যামগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ সময় সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।

শ্যামগঞ্জ সমিতি-ঢাকার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার ৩ নম্বর আসামি মুবিন গ্রেপ্তার

হাওরাঞ্চলের সমস্যা সমাধানে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হুসাইন

আপডেট সময় ০১:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬