ময়মনসিংহ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না জানিয়েছেন ববি হাজ্জাজ প্রশাসনিক রদবদল: ডিএমপির তিন থানার দায়িত্বে নতুন ওসি, বদলি হয়েছেন ৬ পুলিশ পরিদর্শক ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি রবিউল ও তার সহযোগী গ্রেপ্তার ছেলে কনের বাড়িতে, প্রেমিকার হানায় বিয়ে পণ্ড: রাতে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার বাগেরহাটে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে তিন দিনের অবস্থান কর্মসূচি সংকটে সিরাজগঞ্জের রান্ধুনীবাড়ির ঐতিহ্যবাহী কাদা-মাটির শিল্প নেত্রকোণাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৫ বছর পর চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা মানবতার অনন্য দৃষ্টান্ত: তিন প্রতিভাবান প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি প্রবানকে বহিষ্কার 

হেরোইসহ গ্রেপ্তার: জেলা ছাত্রলীগের সহ-সভাপতি প্রবানকে বহিষ্কার 

  • Md. Raduan Ahammed
  • আপডেট সময় ১২:৪১:০২ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
  • ৩৯২ বার পড়া হয়েছে

হেরোইসহ গ্রেপ্তার: জেলা ছাত্রলীগের সহ-সভাপতি প্রবানকে বহিষ্কার  

আজহারুল ইসলাম মোহনগঞ্জ নেত্রকোনা

হেরোইনসহ বারহাট্টায় গ্রেপ্তার হওয়া নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু রায়হান প্রবানকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী এবং সংগঠনের ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

শনিবার নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হেরোইনসহ প্রবানের গ্রেপ্তারের বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে আমরা অবহিত করি। পরে জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়। মাদক ও সন্ত্রাসে জড়িত এমন কারো স্থান ছাত্রলীগে হবে না।

আবু রায়হান প্রবান মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে আছেন। প্রবান ও তার পরিবার মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বারহাট্টা থেকে এক গ্রাম হেরোইনসহ আবু রায়হান প্রবানকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। পরে জরুরিভাবে তাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ডিবি (পূর্ব) পুলিশের ওসি মো. সাইদুর রহমান বলেন, এ  ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে প্রবানকে আদালতে সোপর্দ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি প্রবানকে বহিষ্কার 

হেরোইসহ গ্রেপ্তার: জেলা ছাত্রলীগের সহ-সভাপতি প্রবানকে বহিষ্কার 

আপডেট সময় ১২:৪১:০২ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪