ময়মনসিংহ , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচন ও সমসাময়িক ইস্যু নিয়ে শরিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে তারেক রহমান ​প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানোর নির্দেশ সরকারের: গড়তে হবে সবুজ শিক্ষাঙ্গন মঙ্গল-বুধবার কম, বৃহস্পতিবার থেকে নতুন করে ভারী বর্ষণের সম্ভাবনা নীলফামারীতে ট্রাকচাপায় মা ও দুই শিশুসন্তানসহ নিহত ৪ ঢাকা দোহার উপজেলা নির্বাচন: তৃণমূল থেকে উঠে আসা ফজলুল হক বেলায়দীকে চেয়ারম্যান পদে দেখতে চায় সর্বস্তরের জনগণ রামপালে র‍্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ কারবারি আটক ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত: অতি ভারী বর্ষণে স্থবির রাজধানী বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান: পৌঁছানোর পরই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঝুঁকির মুখে কক্সবাজার: ৫১ পাহাড়ে অবৈধ বসতির থাবায় কয়েক লাখ মানুষের জীবন সংশয় চেল্লাখালী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত নালিতাবাড়ী-গাজীরখামার সড়ক পরিদর্শন করলেন শেরপুরের জেলা প্রশাসক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত: অতি ভারী বর্ষণে স্থবির রাজধানী

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:২৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির বৃষ্টিপাতের শ্রেণিবিন্যাস অনুযায়ী, এটি অতি ভারী বৃষ্টিপাতের মধ্যে পড়ে।

গত সোমবার (১৩ জুলাই) প্রকাশিত তথ্য অনুযায়ী, ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বর্ষণ হিসেবে গণ্য করা হয়। সে হিসাবে গত এক দিনে ঢাকায় অতি ভারী বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সারাদেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন ও সমসাময়িক ইস্যু নিয়ে শরিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে তারেক রহমান

২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত: অতি ভারী বর্ষণে স্থবির রাজধানী

আপডেট সময় ১১:২৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬