ময়মনসিংহ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে এত মেধাবী চিকিৎসক, তবু রোগীরা বিদেশে যান কেন বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮৯ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গম খালিয়াজুড়ী থানায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, পরিদর্শনে নির্মাণাধীন নতুন ভবন ধনী আইনজীবী হওয়ার শর্টকাট থাকলেও ভালো হতে পড়াশোনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে ঢাবিতে রেডিয়েন্ট বনসাই সোসাইটির আয়োজনে কর্মশালা নেত্রকোনায় পৃথক মোবাইল কোর্টে ৮৭ হাজার টাকা জরিমানা, দুইজনের কারাদণ্ড শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৫৫০ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার প্রেস ক্লাবের নবগঠিত ৩১ সদস্যের কমিটির সংবাদ সম্মেলন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৯ জুলাইযোদ্ধা চট্টগ্রাম বন্দরে চাকরি পেলেন

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন ৯ জন জুলাইযোদ্ধা। বন্দর কর্তৃপক্ষের বিশেষ সিদ্ধান্তের আওতায় তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) চুক্তি সম্পাদনের মাধ্যমে নিয়োগ কার্যকর হয়। 

গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনেল অফিসারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে জানানো হয়, বন্দরের কার্যক্রমের স্বার্থে গেজেটভুক্ত এসব জুলাইযোদ্ধাকে বিভিন্ন বিভাগে ‘প্রশিক্ষণ সেবা সহযোগী’ ও ‘সহকারী’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্র, প্রশাসন বিভাগ, নৌ ও নৌ-প্রকৌশল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, হাইড্রোগ্রাফি বিভাগ, অর্থ ও হিসাব বিভাগ, পরিকল্পনা বিভাগসহ বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ও শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক জানান, জুলাইযোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নয়জনকে এক বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী তারা পারিশ্রমিক বা সেবামূল্য পাবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এত মেধাবী চিকিৎসক, তবু রোগীরা বিদেশে যান কেন বলেছেন স্বাস্থ্যমন্ত্রী

৯ জুলাইযোদ্ধা চট্টগ্রাম বন্দরে চাকরি পেলেন

আপডেট সময় ০৯:২৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬