ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খসরু পুলিশের বড় সাফল্য: চট্টগ্রামের তালিকাভুক্ত অপরাধী ডেভিড ইমন আটক শিল্প কারখানার গ্যাস সংকট শিগগিরই কাটবে: ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর বড় আশ্বাস ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি বলেছেন গোলাম পরওয়ার নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত পূর্বধলায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চিকিৎসকের বরাত দিয়ে সার্জিসের হৃদয়বিদারক তথ্য: চিরতরে হারিয়ে গেছে আলিফের চোখের দৃষ্টি! রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা: গুঞ্জনের কেন্দ্রে কেন মির্জা ফখরুল? ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন সুপ্রিম কোর্টের বড় আপডেট: নির্দিষ্ট মামলা ছাড়া শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ছিনতাই ঠেকাতে ট্রাফিক সার্জেন্টদের অস্ত্র দেয়া হচ্ছে বললেন ডিএমপি কমিশনার

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০১:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

সড়ক ও মহাসড়কগুলোতে ছিনতাই ঠেকাতে ট্রাফিক সার্জেন্টদের ‘স্মল আর্মস’ (হালকা বা ছোট অস্ত্র) দেয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার (বিডিআর মার্কেট) ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, ‘যাত্রীদের মানোন্নয়নে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাউন্টার সিস্টেম চালু করা হয়েছে। চালক-মালিকসহ যাত্রীদেরও সচেতন হতে হবে। প্রয়োজনে ট্রাফিক পুলিশকে অভিযোগ করার পরামর্শ থাকলো।’

 শর্ত রেখে চালকদের অ্যাপোয়নমেন্ট লেটার দেয়ার জন্য মালিকপক্ষদের প্রতি আহ্বানও জানিয়েছেন ডিএমপি কমিশনার।সাজ্জাত আলী বলেন, ‘বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ছিনতাই করা বিষয়গুলো আমার নজরে এসেছে। আমাদের লোকবল কম। দেখা যায় অনেক সময় ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা কিছু করতে পারেন না। এজন্য তাদের ‘স্মল আর্মস’ বা হালকা অস্ত্র দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে ছিনতাই বেড়েছে, এমন অভিযোগে অত্যন্ত কঠোরতা আরোপ করা হয়েছে। ব্যাপক ধড়-পাকড়ের ফলে অসংখ্য ছিনতাইকারী আটক হয়েছে। ফলে গত ১৫ দিন ধরে ছিনতাইয়ের পরিমাণ আগের তুলনায় কমে এসেছে। আমাদের এই কার্যক্রম শক্তভাবে অব্যাহত থাকবে।’
ধানমন্ডি ৩২ নম্বরে হামলা ও ভাঙচুরের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছি। গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে প্রতিবেদন নিয়েছি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খসরু

ছিনতাই ঠেকাতে ট্রাফিক সার্জেন্টদের অস্ত্র দেয়া হচ্ছে বললেন ডিএমপি কমিশনার

আপডেট সময় ০১:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫