ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:২৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন। আজ রবিবার (৯ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ ও ‘তুমি কে, আমি কে, আছিয়া, আছিয়া’সহ বিভিন্ন স্লোগান দেন।  

এর আগে, সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অবস্থান নেন। সেখানে কুমিল্লার তনু হত্যাকাণ্ড থেকে শুরু করে সাম্প্রতিক মাগুরার আট বছরের শিশুর ধর্ষণের ঘটনায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। তারা বলেন, ‘সরকার আজ পর্যন্ত কোনো ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারেনি।’

সমাবেশে অংশ নেওয়া এক নারী শিক্ষার্থী বলেন, ‘ক্যাম্পাসেই যদি আমরা নিরাপদ না থাকি, তাহলে বাইরে কীভাবে নিরাপদ থাকব?’ শিক্ষার্থীরা সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করে বলেন, ‘নারীদের নিরাপত্তা দিতে না পারলে, দেশ পরিচালনার অধিকারও হারিয়েছেন।’

বিক্ষোভকারীরা জানান, দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে তারা মনে করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

রাবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে

আপডেট সময় ০১:২৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫