ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। বাংলাদেশের জাতীয় দলে খেলার লক্ষ্যে দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী আজ  (১৭ মার্চ) সকাল পৌনে ১১টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।  

বাংলাদেশ সময় রাত ২টায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেন হামজা। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছে অসংখ্য সমর্থক। কেউ ব্যানার হাতে, কেউবা খালি হাতেই প্রিয় তারকাকে এক নজর দেখার অপেক্ষায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আজ সকালে বাফুফের সাতজন নির্বাহী সদস্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এর মধ্যে চারজন—শাহীন, হিল্টন, গাউস ও ইকবাল—গতকাল থেকেই সেখানে ছিলেন। আজ তাদের সঙ্গে আরও যোগ দেন রুপু, সবুজ ও মঞ্জু।  

হামজার সঙ্গে তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও এসেছেন। বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বাফুফের কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছেন।

হামজার বাংলাদেশ দলে খেলার খবর আলোড়ন তুলেছে ফুটবলপ্রেমীদের মধ্যে। গণমাধ্যমকর্মীরাও এই ঐতিহাসিক মুহূর্ত কাভার করতে বিমানবন্দরে ভিড় করেছেন।

বাংলাদেশের জার্সিতে হামজার মাঠে নামার অপেক্ষায় এখন পুরো দেশ!

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন

বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী

আপডেট সময় ১২:৪৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫