ময়মনসিংহ , রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: ফরেনসিক প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য বলিউডের গণ্ডি পেরিয়ে ভিনদেশি থ্রিলারে সালমান খান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার জুড়ে যানজট, ভোগান্তির চরম সীমায় যাত্রী খুলনায় উত্তাল পরিস্থিতি: র‍্যাবের গাড়ি ভাঙচুর করে দুই আসামি ছিনতাই ​আজ শেষ অফিস, কাল থেকে ঈদের লম্বা ছুটি সরকারি কর্মচারীদের ​ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট: শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ পেয়েছে চিকিৎসকরা ​যৌন নির্যাতন রোধে মাদরাসায় বিশেষ কমিশন গঠনের দাবি শায়েখ আহমাদুল্লাহর দেশের মানুষ এখন আর সহজ-সরল নেই বলেছেন মির্জা ফখরুল ময়মনসিংহের গৌরীপুরে শাওনের ফাঁসির দাবিতে তৌহিদী জনতা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ইরানের সঙ্গে দ্বন্দ্বে কি বড় কোনো ভুল করছেন ট্রাম্প?
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৬২ দিনের রিমান্ড মঞ্জুর পলকের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

আজ সোমবার (২৪ মার্চ) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

আজ সকালে তাকে কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। মামলায় পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। কিন্তু আসামিপক্ষ থেকে রিমান্ডের আবেদন নাকচের আরজি জানানো হয়।

মামলায় অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতারাসহ ১৪ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার জনতার ওপর গুলি চালায়।

এতে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৫৮ জনকে আসামি করে মামলা করেন নিহতের স্বজন মো. আলী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: ফরেনসিক প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য

৬২ দিনের রিমান্ড মঞ্জুর পলকের

আপডেট সময় ১২:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫