ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক জানিয়েছেন ডা. জুবাইদা রহমান ন্যাটো সম্মেলনের আগে মেলোনির সঙ্গে পুরনো বিবাদ উস্কে দিলেন ট্রাম্প ! শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা বলেছেন অর্থমন্ত্রী পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১০৬ অধ্যাপক আবুল কাসেমের দাফন সম্পন্ন পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য সুবিধাবঞ্চিতদের পাশে থাকাই সরকারের লক্ষ্য: এমপি মাধবী মারমা প্রশান্ত মহাসাগরে কৌশলগত ক্ষেপণাস্ত্রের ‘সফল’ পরীক্ষা চালালো চীন নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৫, গ্রেপ্তার ২
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
নীলফামারীর ডোমারে

ডোমারে ৪ ডায়াগনস্টিক সেন্টার সাময়িক বন্ধ ঘোষণা!

  • আব্দুর রশিদ
  • আপডেট সময় ০২:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪৪৪ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমারে নিবন্ধন ও লাইসেন্স না থাকায় ৪টি ডায়াগনস্টিক সেন্টারকে  সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (২৮শে ফেব্রুয়ারী) সকালে উপজেলা শহরের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারীর নেতৃত্বে অনিবন্ধিত ও লাইসেন্স বিহীন প্রতিষ্ঠান বন্ধ করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযান পরিচালিত হয়।

এসময় নিবন্ধনের কোনো কাগজপত্র না থাকায় উপজেলা শহরের ডিবি রোডের আনছার আলী ডায়াগনস্টিক সেন্টার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার ও বোড়াগাড়ী বাজারের নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী জানান, লাইসেন্স ও নিবন্ধন না থাকায় ডায়াগনস্টিক সেন্টারগুলো সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের তথ্য সিভিল সার্জন বরাবর পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান সহ স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা, কর্মচারী ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক জানিয়েছেন ডা. জুবাইদা রহমান

নীলফামারীর ডোমারে

ডোমারে ৪ ডায়াগনস্টিক সেন্টার সাময়িক বন্ধ ঘোষণা!

আপডেট সময় ০২:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪