ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
সায়রা আকতার জাহান:

আমি ভিন্নভাবে আসতে চেয়েছি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • ৩৯৬ বার পড়া হয়েছে
  • সাড়ে তিন বছর বিরতির পর ‘লেগুনা’ ও ‘আরারাত’ দিয়ে অভিনয়ে ফিরলেন মডেল ও অভিনেত্রী সায়রা আকতার জাহান। বৈচিত্র্যময় দুই চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন তিনি। গত মঙ্গলবার তাঁর সঙ্গে কথা বলেছে ‘বিনোদন’

-এত দিন আপনি কোথায় ছিলেন?

সায়রা আকতার জাহান: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর পরিবারের চাওয়া ছিল, আমি চাকরি করি। আমি অনেক দিন শোবিজে কাজ করেছিলাম। মধ্যে সিঙ্গাপুরভিত্তিক একটি বহুজাতিক কোম্পানিতে যোগ দিই। চাকরির জন্য অভিনয়ে নিয়মিত হতে পারিনি, করোনাভাইরাসের কারণেও কাজ কম হচ্ছিল। এখন ওটিটি প্ল্যাটফর্মে ভালো কাজ হচ্ছে, দর্শকেরা সাবস্ক্রাইব করে কনটেন্ট দেখছেন। বাংলা সিনেমা দেখতে হলেও যাচ্ছেন। রোমান্টিক জনরার বাইরে সায়েন্স ফিকশন, থ্রিলার জনরার কাজ হচ্ছে। আমার অফিসের সহকর্মী, বন্ধু, ফ্যানসহ সবাই বলছিলেন, এটাই কাজে ফেরার সঠিক সময়। আমারও মনে হয়েছে, আবার ফেরা উচিত। সেই ভাবনা থেকেই ‘ক্লোজআপ কাছের আসার গল্প’-এ লেগুনা ও ভিকি জাহেদ ভাইয়ের আরারাত ওয়েব সিরিজে কাজ করলাম। লেগুনাতে আমাকে মফস্‌সলের মেয়ের চরিত্রে দেখা গেছে। আবার আরারাত-এ দেখা গেছে একদম অন্য রকম চরিত্রে।

‘আরারাত’-এ আপনাকে নেতিবাচক চরিত্রে দেখা গেছে; এমন চরিত্রে আগে আপনাকে পাওয়া যায়নি।

সায়রা আকতার জাহান: আগে সবাই আমাকে সব সময় নরমাল লুকে দেখেছেন। এই চরিত্রটা আলাদা। কাজটি করব নাকি করব না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিলাম না। ভিকি ভাই বলেছিলেন, ‘কাজটা করতে পারো।’ আমি এক্সপেরিমেন্ট হিসেবে কাজটা করেছি। কিছু দৃশ্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কাজটি খুবই উপভোগ করেছি। কারণ, আমি এ ধরনের গল্প পছন্দ করি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

সায়রা আকতার জাহান:

আমি ভিন্নভাবে আসতে চেয়েছি

আপডেট সময় ০৩:১৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪