ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৫৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, শুক্রবার (১৮ এপিল) রাতে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ শ্বাসকষ্ট ও বুকের হালকা ব্যথা অনুভব করেন তিনি।

অবস্থা গুরুতর মনে হওয়ায় দ্রুতই হাসপাতালে নয়া হয় তাকে। রাতেই তার বেশ কিছু টেস্ট করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সেই রিপোর্ট পাওয়ার কথা। চিকিৎসকেরা রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবেন, সৃজিতকে আরও একদিন হাসপাতালে রাখতে হবে কি না। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সৃজিতের শারীরিক অবস্থা স্থিতিশীল।

অন্যদিকে, সম্প্রতি সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘কিলবিল সোসাইটি’ মুক্তি পেয়েছে। সিনেমাটিতে অভিনয় করা অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, ‘আমি সকালেই খবরটা পেয়েছি। এখন অনেকটাই ভালো আছেন সৃজিত। চিকিৎসা চলছে। আজও কিছু টেস্ট হবে। বিকেলে শুটিং শেষে হাসপাতালে গিয়ে দেখা করব।’

জানা গেছে জুন মাস থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ সিনেমার শুটিং শুরু করবেন সৃজিত মুখার্জি। একটি নতুন নাটকের মহড়া শুরুরও কথা ছিল। এরই মাঝে আচমকাই শরীর খারাপ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

আপডেট সময় ১১:৫৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫