ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস আবারও বাড়ল স্বর্ণের দাম দেশের বাজারে যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো বললেন প্রতিমন্ত্রী ইশরাক পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’বলে মন্তব্য করেছেন এসপি মাসুদ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: ট্রাইব্যুনালে আজ অভিযোগ দাখিল চূড়ান্ত অনুমোদনের পথে নবম পে-স্কেল: শিগগিরই কার্যকরের জোরালো প্রস্তুতি মদনে ভুয়া বায়া দলিলে জমি রেজিস্ট্রি করার অভিযোগ: দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ কেন্দুয়ায় নতুন ইউএনও সানজিদা চৌধুরী রংপুর প্রাণিসম্পদ অফিসে কী ঘটছে এসব?
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জনগণকে সাথে নিয়ে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি: ইশরাকের

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ডে যারাই জড়িত, তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। কেউ যদি এখনো ধরা-ছোঁয়ার বাইরে থাকে, তাকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’

উল্লেখ্য, গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হন টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও এখনো মূল হোতারা ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত পারভেজ ছাত্রদলের কর্মী ছিলেন বলে দাবি করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম।

ইশরাক হোসেন এই হত্যাকাণ্ডকে ‘সুপরিকল্পিত’ আখ্যা দিয়ে বলেন, ‘এটি কোনো সাধারণ সংঘর্ষ নয়। এর পেছনে যেসব কুচক্রী মহলের হাত রয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতেই হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় কমিশনার পরিদর্শন করলেন পাবনার আটঘরিয়া ভূমি অফিস

জনগণকে সাথে নিয়ে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি: ইশরাকের

আপডেট সময় ১১:১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫