ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পটুয়াখালী যাচ্ছে রুহুল কবির রিজভী লামিয়ার জানাজায় অংশ নিতে

জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়ার জানাজায় অংশ নিতে পটুয়াখালী যাচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সূত্র জানিয়েছে, ইতোমধ্যে রিজভী বরিশালে পৌঁছেছেন। লামিয়ার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর তিনি সেখানে অনুষ্ঠিত জানাজায় অংশ নেবেন। জানাজা অনুষ্ঠানে অংশ নিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরাও প্রস্তুতি নিচ্ছেন।

শনিবার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার ৬ নম্বর রোডের একটি ভাড়া বাসা থেকে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, লামিয়ার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ বেলা ১১টার দিকে মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামে নেওয়া হয় গোসলের জন্য। এরপর মরদেহ পটুয়াখালীর গ্রামের বাড়িতে পাঠানো হবে।
পারিবারিক সূত্র জানায়, গত ১৮ মার্চ পটুয়াখালীর পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়িতে যাওয়ার পথে লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। সাহসিকতার সঙ্গে তিনি নিজেই থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি এখন তদন্তাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক

পটুয়াখালী যাচ্ছে রুহুল কবির রিজভী লামিয়ার জানাজায় অংশ নিতে

আপডেট সময় ১২:১৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫