ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাইলট কার্যক্রম: প্রথম ধাপে বিনামূল্যে জুতা পাবে ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে রাজধানী: ঘরে ঘরে সোলার বসানোর মেগা পরিকল্পনা সরকারের ময়মনসিংহের গৌরীপুরে, কৃষি ও পুষ্টি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ, তুলে ধরলেন সংস্থার কার্যক্রম নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক জ্বালানি খাতে স্বস্তি: সৌদি তেলের চালানে সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি চুক্তি লঙ্ঘন করে বৈরুতে ইসরায়েলি হামলা, বাড়ছে উত্তেজনা রাজনীতিতে আর জড়াতে চাই না, অভিনয় নিয়ে থাকবো জানিয়েছেন দেব লেবাননে ইসরায়েলি বিমান হামলা, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহতের দাবি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৩৩ বিলিয়ন ডলার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইসি পুনর্গঠনের দাবি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বললেন ফারুক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কমিশনের সামনে যে আন্দোলন হচ্ছে তা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন,।

আজ বুধবার (২১ মে) রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন ফারুক ।

 এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নানা নাটক মঞ্চস্থ করে ভোটের অধিকার ছিনিয়ে নেয়ার পাঁয়তারা করছে মন্তব্য করে তিনি আরও বলেন, নতুন দল এনসিপির নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে।

এ সময় জয়নুল আবদিন ফারুক নানা প্রশ্ন তুলে বলেন, কারও যদি কান কথা শুনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাকের শপথ বন্ধ করে দেয়া হয়, তাহলে খুব খারাপ কাজ হয়েছে। বিচারক রায় দিয়েছেন কার পরামর্শে? আজকে জনগণ রাস্তায়। এ পরামর্শ না নিলেই পারতেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারের তো ভয় পাওয়ার কথা না, তাহলে কেন ইশরাক শপথ নিতে পারলেন না?

কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় মেনে নিয়ে ইশরাক হোসেনের শপথ পাঠের ব্যবস্থা করানোর আহ্বান জানান ফারুক।

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) নিয়ে কারও কোনো অভিযোগ নেই অথচ তাদের সরাতে একটি দল উঠে পড়ে লেগেছে, উল্লেখ করে বিএনপির এ নেতা আরও বলেন, সব ষড়যন্ত্র থেকে বাঁচতে অবিলম্বে নির্বাচন দিতে হবে। এ সরকারের প্রতি বিএনপির সমর্থন আছে, তবে তা কত দিন থাকবে, সেটি নির্ভর করবে সরকারের আচরণের উপর।

দীর্ঘ দিন আন্দোলন সংগ্রামে থাকা দলগুলোকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইলে তা জনগণ প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন জয়নুল আবদিন ফারুক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাইলট কার্যক্রম: প্রথম ধাপে বিনামূল্যে জুতা পাবে ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী

ইসি পুনর্গঠনের দাবি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বললেন ফারুক

আপডেট সময় ০২:৩৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫