ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অসাম্প্রদায়িক নাম দিয়ে আমাদের ধর্মহীনতার বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করা হয়েছে:হাসনাত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

আজ রবিবার (২৫শে মে) জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম পথসভায় দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা চাই, এই মুজিববাদী সংবিধান অবিলম্বে সংস্কার করে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি কার্যকর সংবিধান প্রণয়ন করা হোক। এমন সংবিধান চাই, যা হবে গণমানুষের বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এবং দেশের ভূখণ্ডের স্বপ্নের বাস্তবায়নকারী।”

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “বাংলাদেশ আর কোনো বিদেশি শত্রু বা বৈদেশিক প্রেসক্রিপশনে পরিচালিত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই—বিদেশের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। কোনো নতজানু সম্পর্ক বাংলাদেশ আর গ্রহণ করবে না।”

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা চাই একটি সাম্যের বাংলাদেশ, যেখানে প্রতিটি মানুষ নাগরিক হিসেবে মর্যাদা পাবে। রাষ্ট্র ও নাগরিকের মধ্যে পারস্পরিক দায়বদ্ধতা থাকবে। রাষ্ট্র নাগরিকের সকল অধিকার নিশ্চিত করতে বাধ্য থাকবে এবং নাগরিকরাও রাষ্ট্রের প্রতি দায়িত্ববান থাকবে।”

ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধেও বক্তব্য রাখেন তিনি। বলেন, “আমরা চাই একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। যেখানে সব ধর্ম, বর্ণ, শ্রেণি ও গোত্রের মানুষ সমান সম্মান ও মর্যাদা নিয়ে নাগরিক হিসেবে বসবাস করবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

অসাম্প্রদায়িক নাম দিয়ে আমাদের ধর্মহীনতার বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করা হয়েছে:হাসনাত

আপডেট সময় ১২:৪৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫