ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কেবল পদ নয়, রাষ্ট্রপতির হাতে রয়েছে সংবিধানের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা বদলগাছীতে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও রিং জাল পুড়িয়ে ধ্বংস নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’: নেত্রকোণায় প্রস্তুতিমূলক জেলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট: পাঁচজনকে জরিমানা নেত্রকোণায় জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান: বালু-জাল জব্দ, জরিমানা ও কারাদণ্ড প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় : দীপু মনি ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোল, ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ত্রাণ দিল বিজিবি ‎ নারায়ণগঞ্জ সদরের ৬ সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কে আনার সুপারিশ জনভোগান্তি নিরসনে নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি ‎ কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশির করুণ মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সুপ্রিম কোর্টের নির্দেশেই বাংলাদেশে ‘পুশ ইন’ করছে আসাম বললেন মুখ্যমন্ত্রী

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশেই তথাকথিত ‘বিদেশি’ ঘোষিত ব্যক্তিদের বাংলাদেশে ‘পুশ ইন’ করা হচ্ছে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার (৩০ মে) এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যের বিদেশি ট্রাইব্যুনালে (এফটি) ‘বিদেশি’ হিসেবে ঘোষিত ব্যক্তিদের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এর পেছনে রয়েছে চলতি বছরের ৪ ফেব্রুয়ারির একটি সুপ্রিম কোর্টের আদেশ। ওই আদেশে আদালত আসাম রাজ্য সরকারকে ভর্ৎসনা করে বলে, মাটিয়া ট্রানজিট ক্যাম্পে আটক ঘোষিত বিদেশিদের দেশে ফেরত পাঠানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

গত ২৩ মে থেকে আসাম রাজ্যে ‘বিদেশি’ ঘোষিত ব্যক্তিদের ধরপাকড় চলছে। অনেক পরিবার তাঁদের স্বজনদের অবস্থান জানেন না এবং সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের যাচাই-বাছাই ছাড়াই বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে সূত্রগুলো।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় ওকা ও উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ গত ৪ ফেব্রুয়ারির আদেশে মাটিয়া ক্যাম্পে থাকা ‘অবৈধ বিদেশি’ বন্দীদের অবস্থান জানতে চান। জবাবে আসাম সরকার জানায়, ক্যাম্পে থাকা ৬৩ জন ঘোষিত বিদেশির বিষয়ে নির্বাসন প্রক্রিয়া শুরু করা যায়নি, কারণ তাদের নির্দিষ্ট ঠিকানা জানা নেই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেবল পদ নয়, রাষ্ট্রপতির হাতে রয়েছে সংবিধানের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা

সুপ্রিম কোর্টের নির্দেশেই বাংলাদেশে ‘পুশ ইন’ করছে আসাম বললেন মুখ্যমন্ত্রী

আপডেট সময় ১১:৫২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫