ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জনপ্রিয় অভিনেতা দেব কে বহনকারী হেলিকপ্টারে ভয়াবহ অগ্নিকান্ড

  • Md. Raduan Ahammed
  • আপডেট সময় ০১:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • ৩৬০ বার পড়া হয়েছে

ছবি- সংগ্রহীত

টলিউড সুপারস্টার ও ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবকে বহনকারী হেলিকপ্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ (মালদা) জেলায় এ দুর্ঘটনা ঘটে। তবে পুরোপুরি সুস্থ আছেন দেব।

ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিনের’ খবরে বলা হয়, দেবকে বহনকারী হেলিকপ্টারটিতে মালদহ হেলিপ্যাড থেকে ওড়ার পরই আগুন লাগে। এ ঘটনার পর তাৎক্ষণিক মালদহ হেলিপ্যাডেই জরুরি হেলিকপ্টারটির জরুরি অবতরণ করেন পাইলট।

তবে হেলিকপ্টারে আগুন লাগলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দেব। দুর্ঘটনার কবলে পড়েও থেমে থাকেননি তৃণমূলের এই তারকা প্রার্থী। যোগ দিয়েছেন বথুয়ায় তৃণমূলের নির্বাচনি জনসভায়।এই মুহূর্তে ভোটের প্রচারে ব্যস্ত রয়েছেন পশ্চিম মেদেনীপুরের ঘাটালের দুবারের সংসদ সদস্য দেব। তৃণমূলের একনিষ্ঠ সৈনিকের মতোই ছুটে বেড়াচ্ছেন দলীয় কর্মসূচিতে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি ফোনে দেবের খোঁজখবর নিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

জনপ্রিয় অভিনেতা দেব কে বহনকারী হেলিকপ্টারে ভয়াবহ অগ্নিকান্ড

আপডেট সময় ০১:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪