ময়মনসিংহ , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেয়ার বাজারে বড় জালিয়াতি: সাকিব আল হাসানসহ ১৫ জনের নথি জব্দ করেছে দুদক জামায়াত আমীর শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ জা‌নিয়ে‌ছেন কর্মসংস্থান মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সাথে নিউজিল্যান্ডের হাইকমিশনারের বৈঠক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন জুলাই গ্রাফিতি অপসারণের নির্দেশ সিটি করপোরেশন দেয়নি জানিয়েছেন চসিক মেয়র পশ্চিমবঙ্গে বুলডোজার রাজনীতি চলবে না বললেন মমতা চুয়াডাঙ্গায় পুলিশের চাকরি পেলেন ১২০ টাকায়, ২১ তরুণ-তরুণী লাঞ্চ বিরতিতেই বাংলাদেশের লিড আড়াইশ ছুঁই ছুঁই, কাঁপছে প্রতিপক্ষ! সেন্টমার্টিনে ১৬ লাখ টাকার সিমেন্ট জব্দ, আটক ৩৩
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জুলাই মাসের মধ্যে ‘জাতীয় সনদ’ তৈরি করতে পারবো বললেন আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ আগামী জুলাই মাসের মধ্যে ‘জুলাই সনদ’ তৈরির আশা প্রকাশ করেছেন ।

আজ মঙ্গলবার (১৭ জুন) বেলা পৌনে ১২টায় রাজধানীর বেইলি রোড অবস্থিত ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্বের অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় স্বাগত বক্তব্যে আলী রীয়াজ এ কথা বলেন।

আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ রাজনৈতিক দলগুলো অংশ নিলেও জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি বৈঠকে অংশ নেয়নি।

আলী রীয়াজ বলেন, আমরা আশা করছি প্রক্রিয়া অব্যাহত থাকলে, আমাদের পক্ষে অভীষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব। আমরা চেষ্টা করছি সমস্ত বিষয়গুলোতে যাতে আমরা সবাই একমত না হলেও সামগ্রিকভাবে বিভিন্ন বিষয়ে মতে আসতে পারি।

আলী রীয়াজ বলেন, সব বিষয়ে আমরা হয়তো একমত হতে পারবো না, কিন্তু তারপরে আমরা জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন খানিকটা ছাড় দিয়ে হলেও এক জায়গায় আসতে পারি। সবগুলো বিষয়ে শেষ করতে পারবো এমন নিশ্চয়তা নেই।

আজকের আলোচনায় সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব সহ বেশ কিছু বিষয়ে আলোচনার কথা রয়েছে।  এছাড়া দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ), প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়াসহ বেশ কিছু বিষয় আলোচনার কথা রয়েছে। আগামী ১৭, ১৮ এবং ১৯ জুন তিন দিন কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেয়ার বাজারে বড় জালিয়াতি: সাকিব আল হাসানসহ ১৫ জনের নথি জব্দ করেছে দুদক

জুলাই মাসের মধ্যে ‘জাতীয় সনদ’ তৈরি করতে পারবো বললেন আলী রীয়াজ

আপডেট সময় ০১:৪৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫