ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

উপদেষ্টা আসিফ মাহমুদ শপথ ভেঙেছেন বললেন ইশরাক

স্থানীয় সরকার উপদেষ্টা পদে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শপথ ভঙ্গ করেছেন বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য সজীব ভুঁইয়া বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে মনে করেন এই নেতা। শপথ ভঙ্গ করার জন্য সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন ইশরাক।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে এসে এ কথা বলেন ইশরাক হোসেন।

ইশরাক হোসেন বলেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ। সামনে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। কাজেই জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার কাছ খেকে কাম্য। অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। কারণ, এত অত্যাচার, নির্যাতন সহ্য করে যেসব জনগণ তাদের নির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত হননি, তাদের তিনি বিভ্রান্ত করতে পারবেন না।’

এই সংশোধিত গেজেট পেয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন ছাড়া স্থানীয় সরকার বিভাগের কিছুই করণীয় নেই বলেন ইশরাক। তিনি অভিযোগ করেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করবে কি না, নির্বাচনী ট্রাইব্যুনালে আরজি সংশোধনের সুযোগ নেই ইত্যাদি বিষয়ে প্রশ্ন তুলে শপথ অনুষ্ঠানের আয়োজনে দেরি করা হচ্ছে।

গতকাল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শপথ গ্রহণের বিষয়টি বিবেচনাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ পড়ানো যায়নি।

উপদেষ্টার এই বক্তব্য উল্লেখ করে ইশরাক বলেন, ‘এ কথা সত্য হলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি আর শপথ পড়ার সুযোগ পাবেন না।’

এর আগে বেলা ১১টা থেকে নগর ভবন প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ইশরাকের সমর্থক ও ঢাকা দক্ষিণ সিটির কর্মচারীরা। পূর্বঘোষণা অনুযায়ী, তারা বেলা ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ১৪ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকেরা। পরদিন ১৫ মে থেকে তারা নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দেন। ঢাকাবাসীর ব্যানারে তারা এ কর্মসূচি পালন করছেন। সেদিন থেকে এখন পর্যন্ত নগর ভবনের সব ফটকে তালা ঝুলছে।

তবে শপথ না নিয়ে ইশরাক হোসেন কীভাবে নগর ভবনে সভা করছেন এবং কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা

উপদেষ্টা আসিফ মাহমুদ শপথ ভেঙেছেন বললেন ইশরাক

আপডেট সময় ০৩:৫৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫